Logo
Logo
×

খেলাধূলা

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৯:০২ পিএম

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
Swapno

স্পোর্টস ডেস্ক: অবশেষে, ভারত সরকার যখন দেশব্যাপি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত ঘোষণা করলো, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করে দিলো। 
২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের তেরোতম আসর। কিন্তু করোনাভাইরাসের তাণ্ডবে সারা বিশ্বের মত ভারতেও সমস্ত খেলাধুলা স্থগিত ঘোষণা করা হয়। যার জেরে আইপিএল পিছিয়ে দেয়া হয় ১৫ এপ্রিল পর্যন্ত। ধারণাই ছিল আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা হতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, আগামী ৩মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। ততদিন পর্যন্ত রেল-বিমানসহ সমস্ত পরিসেবা বন্ধ। সুতরাং, বিদেশি তারকাদের আগমন সম্ভব নয়। এমনকি কোনোভাবেই ম্যাচ আয়োজন সম্ভব নয়। সুতরাং, অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন