Logo
Logo
×

খেলাধূলা

বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা মার্টিনেজের

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:০২ এএম

বার্সায় যোগ দেওয়ার সম্ভাবনা মার্টিনেজের
Swapno

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের ইন্টার মিলান ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়া নিয়ে সপ্যানিশ গণমাধ্যমে আলোচনা চলছে বেশ। সম্প্রতি এ আগুনে আরেকটু হাওয়া দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের এজেন্ট সার্জিও জারাতে। জানালেন, লাওতারোর বার্সেলোনায় যোগ দেওয়ার দারুণ সম্ভাবনাই আছে।
এই স্ট্রাইকারকে পেতে ইতিমধ্যেই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির লড়াই শুরু হয়ে গেছে বলে গুঞ্জন ইউরোপীয় সংবাদ মাধ্যমে। এসব ইউরোপীয় পরাশক্তিদের ভিড়ে বার্সেলোনাকে এগিয়ে রাখছে দলে লাওতারোর স্বদেশি মহাতারকা লিওনেল মেসির উপস্থিতি, অভিমত জাতাতের।
ফক্স স্পোর্টস মেক্সিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে জারাতে বলেন, ‘দিনশেষে ব্যাপারটা খেলোয়াড়ই নির্ধারণ করে। তবে তার বার্সায় যোগ দেয়ার বড়ো সম্ভাবনাই আছে। সেখানে লিওনেল মেসি আছে। আমার মনে হয় সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার ব্যাপারটা তার বার্সায় যাওয়ার সম্ভাবনাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন