Logo
Logo
×

খেলাধূলা

২০ হাজার মানুষকে সাহায্যের সিদ্ধান্ত বিসিবির

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৫৫ পিএম

২০ হাজার মানুষকে সাহায্যের সিদ্ধান্ত বিসিবির
Swapno

স্পোর্টস ডেস্ক: করোনা মোকাবিলায় বড় পরিকল্পনা হাতে নিয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  জানা গেছে, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ২০ হাজার মানুষকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস রোববার সন্ধ্যায় বলেছেন,‘আমরা  ২০ হাজারের মতো মানুষকে সহযোগীতা করার  সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুত আমরা মাঠে নামব এবং আমরা মানুষের পাশে থাকব। বিভিন্ন জাতীয় দুর্যোগে বিসিবি সব সময় পাশে ছিল। এবার আরও বৃহৎ আকারে আমরা এগিয়ে আসছি।’
বিসিবির পাশাপাশি এরই মধ্যে এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের এপ্রিল মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান করেছেন। ট্যাক্স কাটার পর মোট ২৬ লাখ টাকা জমা হয়েছে। এরপর বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। জানা গেছে, সেখানেও প্রায় ৯ লাখ টাকা জমা হয়েছে।  সিনিয়রদের দেখানো পথে এগিয়ে এসে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা অনুদান করেছেন আড়াই লাখ টাকা।
সরকার চাইলে মিরপুর হোম অব ক্রিকেট অস্থায়ী হাসপাতাল করতে পারে জালাল ইউনুস আজ আবার নিশ্চিত করেছেন।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন