Logo
Logo
×

খেলাধূলা

লকডাউনে রোনালদোর অনুশীলন, সর্তকবার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০২:০১ পিএম

লকডাউনে রোনালদোর অনুশীলন, সর্তকবার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Swapno

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ইতালি ছেড়ে নিজ শহর পর্তুগালের মাদেইরাতে পরিবারের সঙ্গে অবস্থান করছেন রোনালদো। তবে পর্তুগালও করোনাভাইরাসের ছোবল থেকে মুক্ত নয়। দেশটিতে ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত। আর এতে মারা গেছে ৪৭০ জনের মতো। ফলে দেশজুড়ে চলছে লকডাউন।
এরই মধ্যে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো গেলেন মাদেইরা জাতীয় স্টেডিয়ামে, অনুশীলনের জন্য। ফুনচালের স্টেডিয়ামে দূরত্ব বজায় রেখে অনুশীলন করেছেন রোনালদো। অনুশীলনের সময় তাঁর সঙ্গে ছিলো অল্প কয়েক জন। একজন গোলরক্ষকও ছিলেন। যাকে প্রহরায় রেখে গোলমুখে শট নিয়েছেন রোনালদো। আর তাঁর এই অনুশীলনের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী পেদ্রো রামোস বলেন, ‘রোনালোদোর অনুশীলনের জন্য বিশেষ কোনো অনুমোদন দেওয়া হয়নি। নিশ্চয়ই তাঁর অনুশীলন করার অধিকার আছে। কিন্তু দেশের সকল মানুষের মত তাকেও আইন মেনেই চলতে হবে। তাঁর জন্য আলাদা কোনো আইন করা হয়নি, সুবিধাও দেওয়া হয়নি। 
রোনালদোর এই হঠাৎ অনুশীলন নিয়ে আর কোনো কথা বাড়াতে চায়না মাদেইরার প্রাদেশিক এই মন্ত্রী। তবে ভবিষ্যতে যদি এই ৩৫ বছরের জুভেন্টাস তারকা নিয়মের তোয়াক্কা না করে আবার অনুশীলনে নামে তবে সেটি সুখকর হবে না বলে সতর্কবার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন