Logo
Logo
×

খেলাধূলা

কোন ম্যাচ, কোন প্রতিযোগিতা মানুষের জীবনের চেয়ে দামি নয়: ফিফা

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:০৭ পিএম

কোন ম্যাচ, কোন প্রতিযোগিতা মানুষের জীবনের চেয়ে দামি নয়: ফিফা
Swapno

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সারাবিশ্বের প্রায় সবদেশের ফুটবল লিগ। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে কোন অবস্থাতেই কোন ধরনের খেলা শুরু করা যাবে না। কারণে বিশ্বের কোন দেশের লিগই মানুষের জীবনের চেয়ে দামি নয়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, ‘আমার প্রথম এবং মূল অগ্রাধিকার হলো মানুষের স্বাস্থ্য। আমি এই অবস্থা বেশিদিন দেখতে পারব। কোন ম্যাচ, কোন প্রতিযোগিতা, কোন লিগই একজন মানুষের জীবনের চেয়ে দামি নয়। বিশ্বের সবাইকে এটা মাথায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি ১০০ ভাগ নিরাপদ হওয়ার আগে পুনরায় খেলা শুরু করা সবচেয়ে বড় বোকামি হবে। আমাদের যদি আরেকটু বেশি অপেক্ষা করতে হয়, আমরা তাই করবো। কোন ঝুঁকি নেয়ার চেয়ে অপেক্ষা করাই শ্রেয়।’
সবদেশেরই লিগ আয়োজকরা চাচ্ছেন যত দ্রুত সম্ভব লিগ আয়োজন করা যায়। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা শুরুর ব্যাপারেও আলোচনা চলছে ইংল্যান্ড-স্পেনে। তবে এতে একদমই সায় নেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন