Logo
Logo
×

খেলাধূলা

ফেইক নিউজে ক্ষুব্ধ মেসি

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০১:৫২ এএম

ফেইক নিউজে ক্ষুব্ধ মেসি
Swapno

স্পোর্টস ডেস্ক: এ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান অথবা নিজের দেশ আজেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসে যোগ দেবেন লিওনেল মেসি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। আরেকটি খবর চারদিকে উড়ে বেড়াচ্ছে যে রোনালদিনহোকে প্যারাগুয়ের জেল থেকে বের করার জন্য সাহায্য করেছেন তিনি। 
ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে টিভি চ্যানেলের দুটি খবরের স্ক্রিনশট দিয়ে এক জায়গায় হ্যাশট্যাগ দিয়ে মেসি লিখেছেন ‘ফেইক নিউজ’ বা ভুয়া খবর। তারপর দুটি খবরের পাশে লিখেছেন, ‘মিথ্যা নম্বর ১’ ও ‘মিথ্যা নম্বর ২’।
সেইসঙ্গে বিরক্তি প্রকাশ মেসি আরও লিখেছেন, ‘ওরা নিওয়েলস ওল্ড বয়েজ আর আমাকে ঘিরে যে খবর প্রচার করেছে, সেটিও মিথ্যা। ঈশ্বরকে ধন্যবাদ যে কেউ ওদের বিশ্বাস করে না।
মেসির সঙ্গে যদিও বার্সার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছর। কিন্তু তার এখনো ক্লাব ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। বরং বার্সাই চায় মেসি আরো থাকুক তাদের ক্লাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন