স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাস সব কিছু উল্ট পাল্ট করে দিয়েছে। ভেঙ্গে দিয়ে ক্রিড়াঙ্গনের সূচী। সবকিছু ঠিক থাকলে এই সময়ে রোনালদো, মেসিরা ব্যস্ত সময় পার করতে মাঠের ফুলবল নিয়ে। কিন্তু কোভিড-১৯ থমকে দিয়েছে সব কিছু। বাড়িতে বসে সময় পার করছে ফুটবলাররা। ঘরবন্দি এই ফুটবল খেলোয়াড়দের জন্য খেলার সুযোগ নিয়ে এসেছে ভিডিও গেমিং প্রতিষ্ঠান ইএ স্পোর্টস (ইলেকট্রনিক আর্টস স্পোর্টস)।
‘ঘরে থাকুন এবং কাপ জিতুন’ স্লোগানে ভিন্নধর্মী খেলা নিয়ে এসেছে ইএ স্পোর্টস। খেলার নাম ফিফা-২০। অনলাইনে এটা খেলা যাবে। এই খেলা থেকে পাওয়া ১০ লাখ ইউএস ডলার করোনাভাইরাসের তহবিলে দান করবে ইএ স্পোর্টস।
এরই মধ্যে এই গেম খেলতে নিশ্চিত করেছে আয়াক্স, রোমা, চেলসি, এফসি কোপেনহেগেন, লিভারপুল, পোর্তো, রিয়াল মাদ্রিদসহ অনেক ক্লাব। ইভেন্ট শুরু হবে ১৫ এপ্রিল। শেষ হবে ১৯ এপ্রিল। এই ভিডিও গেম সরাসরি সম্প্রচার করা হবে ইএ স্পোর্টস ফিফার চ্যানেলে।


