Logo
Logo
×

খেলাধূলা

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন স্থগিত

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৭:৫৭ পিএম

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন স্থগিত
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-২৪ স্থগিত করা হয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির এর স্বাক্ষরে প্রেরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ^ব্যাপী করোনা ভাইরাস জনিত মহা দূর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। 

সম্মানিত কাউন্সিলরগণের অনেকেই নির্বাচন করবেন। নির্বাচনী কার্যক্রমে তাদের সুযোগ প্রদান অত্যাবশ্যক। বর্তমান পরিস্থিতে দেশব্যাপী লকডাউন থাকায় জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যক্রমও সীমিত করা হয়েছে। 

পরিস্থিতি অনুকূল হলেই সম্মানিত কাউন্সিলরদের অবহিত করেই নির্বাচনী তফসিল ঘোষনা করা হবে বলে তিনি জানিয়েছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন