Logo
Logo
×

খেলাধূলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী টেনিস টুর্নামেন্ট 

Icon

প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০৮:১৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী টেনিস টুর্নামেন্ট 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সহযোগিতায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী টেনিস টুর্নামেন্ট ২০২০’ আয়োজন করা হয়েছে। 

 

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ ক্লাব লি. এর টেনিস কোর্টে এ খেলার উদ্বোধন করবেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

 

টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করবে -অফিসার্স ক্লাব, ঢাকা (সবুজ), মানিকগঞ্জ টেনিস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লি. (শীতলক্ষ্যা), পার্লামেন্ট টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, অফিসার্স ক্লাব, ঢাকা(লাল), বাংলাদেশ টেনিস প্লেয়ারস ফোরাম, বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস, নারায়ণগঞ্জ ক্লাব লি. (মেঘনা), উত্তরা ক্লাব লি., নারায়ণগঞ্জ ক্লাব লি. (বুড়িগঙ্গা),আজিমপুর অফিসার্স টেনিস ক্লাব, মুন্সিগঞ্জ টেনিস ক্লাব,ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, খাদ্য অধিদপ্তর টেনিস ক্লাব, ময়মনসিংহ টেনিস ক্লাব, স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স, পাবনা, রাঙ্গামাটি টেনিস ক্লাব এবং রংপুর টেনিস কমপ্লেক্স।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন