Logo
Logo
×

খেলাধূলা

হরিহরপাড়া স্কুল হারালো নারায়ণগঞ্জ হাইস্কুলকে

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০১ পিএম

হরিহরপাড়া স্কুল হারালো নারায়ণগঞ্জ হাইস্কুলকে
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা) : বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ হাইস্কুলকে ৫ উইকেটে পরাজিত করছে হরিহরপাড়া হাইস্কুল ।

 

ওসমানী পৌর স্টেডিয়ামে সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেও নিজেদের ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপশি হরিহরপাড়া স্কুলের ফিল্ডারদের ক্যাচ মিস এর সুযোগেও নারায়ণগঞ্জ হাইস্কুল ১০০ রানে কোটায় যেতে পারেনি। ৯৬ রানে তারা অল আউট হয়। এরপর ৯৭ রানের সহজ টার্গেটে পৌঁছতেও হরিহরপাড়া মাত্র ৫ উইকেট হারায়।


 এ সময় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রাইম ব্যাংক লিঃ নারায়ণগঞ্জ হেড অফ ব্রাঞ্চ বি.এম মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেডএম ইসমাইল বাবুল, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরি সদস্য জাহাঙ্গীর আলম, ফিরোজ মাহমুদ সামা,মাহবুব হোসেন বিজন, ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া এবং প্রাইম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন