Logo
Logo
×

খেলাধূলা

নারায়ণগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

নারায়ণগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ এর হোম এন্ড এওয়ে কাপ পর্বের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় মোকাবেলায় স্বাগতিক নারায়ণগঞ্জ জেলাকে টাইব্রেকারে হারিয়েছে কুমিল্লা জেলা। সোমবার (৩ ফেব্রুয়ারি) ওসমানী পৌর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। 


খেলা শেষে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কুমিল্লা ও বিজিত নারায়ণগঞ্জকে ট্রফি ও মেডেল তুলে দেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে.ইউ আকসির ও এজডএম উসমাইল বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম চেঙ্গিস,জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহীদ হোসেন স্বপন,কোষাধ্যক্ষ মোঃ রবিউল হোসেন,কার্যকরী সদস্য মোস্তফা কাওছার,মোঃ জসিম উদ্দিন,মেহেবুবুল হক তালুকদার টগর,সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির,ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম,আতাউর রহমান মিলন,মাহবুব হোসেন বিজন প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন