Logo
Logo
×

খেলাধূলা

আন্তঃকলেজ ক্রীড়ায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৫০ পিএম

আন্তঃকলেজ ক্রীড়ায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড  আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়ায় ঢাকা বিভাগীয় পর্যায়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। মঙ্গলবার বিকেলে  মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল মাঠে আয়োজিত ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কটিয়াদি সরকারি কলেজকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

এ নিয়ে একটানা চার বার বিভাগীয় পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো নারায়ণগঞ্জ কলেজ।নারায়ণগঞ্জ কলেজের রাজু ও ফাহিম গোল দুটি করে। এর আগে সকালে একই মাঠে সেমিফাইনালে গোপালগঞ্জ লাল মিয়া কলেজকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে নারায়ণগঞ্জ কলেজ ।


নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি  এ কে এম  সেলিম ওসমান একটানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় কলেজ ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন ।


অন্যদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠেই ঢাকা বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে গোপালগঞ্জ লাল মিয়া কলেজকে শাহরিয়ারের সেঞ্চুরির সুবাদে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

 

নারায়ণগঞ্জ কলেজ প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৪৭ রান করে। জবাবে প্রতিপক্ষ সব উইকেট হারিয়ে ৯৬ রান করে। নারায়ণগঞ্জ কলেজের শাহরিয়ার ১২১ রান করে। বুধবার একই মাঠে ফাইনালে  ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সঙ্গে খেলবে নারায়ণগঞ্জ কলেজ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন