Logo
Logo
×

খেলাধূলা

আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট

ফুটবলার পোকন এর ভারত যাত্রা

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৯:১১ পিএম

ফুটবলার পোকন এর ভারত যাত্রা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ইষ্ট কলকাতা ভেটারেন্স ক্লাবের হয়ে আন্তর্জাতিক ভেটারেন্স ফুটবল টুর্ণামেন্ট খেলতে ভারত যাত্রা করবেন নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব এর সভাপতি মো. জাহাঙ্গীর কবির পোকন। আগামীকাল  সোমবার রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। ৩০ জানুয়ারী ভারতের গোহাটি স্টেডিয়ামে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।


জাহাঙ্গীর কবির পোকন জানান, ইষ্ট কলকাতা ভেটারেন্স ক্লাব এর আমন্ত্রনে তিনি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলতে ভারত যাচ্ছেন। সেখানে কয়েকটি দেশের সাথে খেলা হবে। ভারত, বাংলাদেশ, নেপালসহ স্থানীয় কয়েকটি টিম এই আন্তর্জাতিক ভেটারেন্স ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করবে। তাই তিনি সবার দোয়া চেয়েছেন। 

পোকন ইতিপূর্বে ভারতের বারাসাত, কল্যানী, হুগলী, হাওরা, বাদনান সহ বিভিন্ন স্থানে প্রর্দশনী ফুটবল ম্যাচ খেলে জয় নিয়ে দেশে ফিরেছেন। তিনি নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব এর সভাপতি। এছাড়া তিনি খানপুর পোলষ্টার ক্লাবের সাবেক সভাপতি।


২০১২ সালে ভারতের কলিম্পতে নারায়ণগঞ্জ সোনালী অতিঁত ক্লাব এর হয়ে আন্তর্জাতিক ভেটারেন্স ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ওই সময় টুর্নামেন্টের সেরা অধিনায়কের পুরস্কার লাভ করেন পোকন।


 খেলাধূলার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। এক সময় তিনি টিভি নাটকেও অভিনয় করে সুনাম অর্জন করেছেন। তার অভিনীত নাটক ঐ আসে আমির আলী, ধারাবাহিক রূপনগরসহ প্রভৃতি নাটকে তিনি অভিনয় করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন