Logo
Logo
×

খেলাধূলা

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চরগোয়ালদী সপ্রাবি

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চরগোয়ালদী সপ্রাবি
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁয়ের চরগোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

বৃহস্পতিবার দুপুরে জেলার ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা রূপগঞ্জের হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে। 


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ আলম নাসির, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন