টিপুর আস্তানায় শুভ হত্যার পরিকল্পনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
টিপুর আস্তানায় শুভ হত্যার পরিকল্পনা
নারায়ণগঞ্জের বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (হোসিয়ারি সমিতি) অফিস কক্ষ বা কমিউনিটি সেন্টার অবৈধভাবে দখল করে 'আস্তানা' বা 'সন্ত্রাসীদের ডেরা' বানানোর অভিযোগ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। তা ছাড়া এর পাশেই আমলাপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সনি, মাদক ব্যবসায়ী ও শুভ হত্যার আসামী অনিক, রাহাত, বাহারকে তার বডিগার্ড বানিয়ে পাশে রাখার অভিযোগ রয়েছে। এদিকে শুভ দাস ওরফে বিল্লাল হত্যার পর আসামী রাহাতের মোটরসাইকেল হোসিয়ারি সমিতির কক্ষে পেলেই তা নিয়ে একের পর এক রহস্য উদঘাটন হওয়া শুরু করে।
এরই ধারাবাহিকতায় এই হত্যা মামলার আসামি সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর শিলমান্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ডিবির জিজ্ঞাসাবাদে বলেছেন হোসিয়ারি সমিতির ভিতর থেকেই একট্টা হয়ে শুভ হত্যার পরিকল্পনা শুরু হয়। গ্রেফতাকৃত আসামী ধিমন (ভিডিও) ভাষ্যতে বলেন , সেদিন অনিক, অহিদ, জয়, ইমন, বিশুসহ আরো অনেকেই হোসিয়ারি সমিতির ভিতরে ছিলেন। তখনই শুভ এলাকায় ডুকছে শুনলে তারা সেখান থেকে শুভকে হত্যার উদ্দেশ্য বেড় হন। তা ছাড়া শুভকে হত্যার পরিকল্পনা পুরোই হোসিয়ারী সমিতির ভিতরেই হয়। পরবর্তীতে আমলাপাড়া দিয়ে বেড়িয়ে হকার্স মার্কেট দুর্গা মহলের দিকে যাওয়া হয়।
তা ছাড়া এই মাদক ব্যবসায়ী অনিকের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে প্রকাশ্যে মিশনপাড়া থেকে গুলি করার বিষয়টি উঠে আসলে ও প্রভাবশালী টিপুর শেল্টারে নিজেকে ১৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা বলে দাবি করতেন। ইতিমধ্যে শুভ দাস হত্যাকান্ডের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত অনিক যিনি পরিচিত বিএনপি নেতা টিপুর প্রধান হাতিয়ার হিসেবে। এরই মধ্যে ডিবি তার বাড়িতে হানা দিলেও ধরতে পারেনি অনিককে। ডিবির উপস্থিতি টের পেয়ে কোনমতে পালিয়ে যান।
কিন্তু এ অনিকের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক নেতাদের শেল্টার গ্রহণের অভিযোগ। গত দুই বছরে মহানগর বিএনপির একাধিক সভা সমাবেশ ও কর্মসূচীতে দেখা গেছে অনিককে। হোসিয়ারী সমিতি মিলনায়তনে এ অনিকের উদ্যোগে একাধিক কর্মসূচী অনুষ্ঠিত হয় যেখানে বিএনপির বিভিন্ন শ্রেণির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গেও অনিকের একাধিক ছবি দেখা গেছে। নির্বাচনে বিএনপির প্রচারণার পাশাপাশি ব্যক্তিদের পাশেও দেখা গেছে অনিক ও বাহারকে।


