Logo
Logo
×

বিশেষ সংবাদ

ব্যবসায়ীর উপর বিএনপি নেতা টিপুর সন্ত্রাসী হামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

ব্যবসায়ীর উপর বিএনপি নেতা টিপুর সন্ত্রাসী হামলা

ব্যবসায়ীর উপর বিএনপি নেতা টিপুর সন্ত্রাসী হামলা

Swapno



নারায়ণগঞ্জের চাষাঢ়া সায়েম প্লাজায় দোকানে থেকে টেনে বের করে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠছে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিপুর নেতৃত্বে  বেশ কয়েকজন লোক নিয়ে সায়েম প্লাজায় ওই ব্যবসায়ীর দোকানে ঢুকে এই অতর্কিত হামলা চালানো হয়। এমন একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে হামলার শিকার হওয়া ব্যাক্তর নাম হাসান ইমাম। তিনি সায়েম প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি। ওই ব্যবসায়ীর সায়াম প্লাজার নিচ তলায় কসমেটিকস এর দোকান রয়েছে। দোকান থেকে টেনে বের করে সন্ত্রাসী হামালার ঘটনায় নিয়ে ইতিমধ্যে ব্যবসায়ী সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ পদে থাকা টিপুর অহেতুক এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উঠছে নানা প্রশ্ন।


এদিকে টিপুর এমন কাণ্ডে দোকান মালিক সমিতির একাধিক সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা বলছেন, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে টিপুর নেতৃত্বে এমন সন্ত্রাসী হামলার ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এই বিএনপি সরকারের নেতাদের কাছে কী ব্যবসায়ীরা নিরাপদ নন। টিপুর সাথে হামলায় অংশ নেওয়া কয়েকজন ওই ব্যবসায়ীকে আওয়ামী লীগ হিসেবে ট্যাগ দিয়ে মারধর করার কথা বলছেন।


তারা বলছেন, টিপু ওই ব্যবাসয়ীকে মারের হাত থেকে বাচাচ্ছেন। কিন্তু ভিডিও বলছে ভিন্ন কথা। এর পাল্টা উত্তরে ব্যবসায়ীরা বলেন, ট্যাগিং করে এমন অরাজকতা ছড়ালে ব্যবসায়ীদের ব্যবসা ছেড়ে দিতে হবে। তারা এমন সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবি করেছেন।  এই ন্যাক্কারজনক ঘটনায় রাজনৈতিক মহলে ও নানা উত্তর ছাড়া প্রশ্ন উড়ে বেড়াচ্ছে। এদিকে এমন ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ইমেজ ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছেন দাবী অন্যান্য নেতাদের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন