Logo
Logo
×

বিশেষ সংবাদ

বহুরূপী নৌকার চেয়ারম্যান জাকির বিএনপি সাজতে মরিয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

বহুরূপী নৌকার চেয়ারম্যান জাকির বিএনপি সাজতে মরিয়া

বহুরূপী নৌকার চেয়ারম্যান জাকির বিএনপি সাজতে মরিয়া

Swapno



সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন থেকে ২০২১ সনের স্থানীয় নির্বাচনে পালিয়ে থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন। তবে তিনি নৌকার চেয়ারম্যান হয়েও এখনো এলাকায় দাপটের সাথে চলছেন। এমনকি সম্প্রতি আলীরটেক ইউনিয়নে রাস্তা উদ্বোধন করতে গিয়ে দাবী করেন তিনি নৌকার চেয়ারম্যান না গণ মানুষের নেতা। অথচ তিনি আওয়ামী লীগের ফরম পূরণ করে সদস্য হয়েছে তা নতুন কিছু নয়।


এছাড়া ২০০৩ সালে আলীরটেক ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলনের তিনি একজন কাউন্সিলর ছিলেন বলে জানান একাধিক ব্যক্তি। আর এখন তিনি নৌকার চেয়ারম্যান না বলে দাবী করছেন । তাই অনেকে প্রশ্ন তুলছেন তাহলে তিনি কি বিএনপি সাজার জন্য নৌকাকে অস্বীকার করছেন। নাকি তিনি বিএনপি সেজে লেবাস ধরতে চান, তা নিয়ে এখন সর্বমহলে আলোচনা সমালোচনা চলছে।


এদিকে সম্প্রতি নৌকার চেয়ারম্যান জাকির হোসেন সম্প্রতি বিভিন্ন সভায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের প্রশংসা করছেন। যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আবার অনেকে বলছে সামনে স্থানীয় নির্বাচন হওয়ায় তার চেয়ারম্যান পদ ধরে রাখতে তিনি খোলস পাল্টিয়ে বিএনপি নেতাদের ম্যানেজ করার জন্য তাদের প্রশংসা করছেন। যদিও গুঞ্জন রয়েছে বিএনপির অনেককে টাকা দিয়ে নৌকা মার্কার জাকির চেয়ারম্যান এখনো দাপটের সাথে টিকে রয়েছেন।


ইতিমধ্যে তাকে অনেকে সুবিবাধী হিসেবে বলে মনে করেন। কেননা তিনি আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে টাকা দিয়ে নৌকার চেয়ারম্যান হয়েছেন। আর এখন একই ভাবে বিএনপি নেতাদের ম্যানেজ করে তা টিকিয়ে রাখতে চান। কিন্তু বিএনপি নেতারা তাকে সেই সুযোগ দিবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ আওয়ামী লীগের জেলে থাকা নেতাদের মত তারও এখন জেলে থাকার কথা। কিন্তু সেটা কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।


সম্প্রতি সময়ে আলীরটেক ইউনিয়নে রাস্তা উদ্বোধনে গিয়ে নৌকার চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি নৌকার চেয়ারম্যান হয় নাই। আমি গণমানুষের নেতা। আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান নৌকা নিয়ে পালিয়ে গেছে। পরে ্এমপিরা তাদের নিজেদের স্বার্থে আমাকে নৌকা দিয়েছে। আমি কোন দলের নেতা না।


বিএনপির প্রশংসা কওে নৌকার চেয়ারম্যান জাকির বলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ তারা আমাদের ডিক্রিরচর ব্রীজের জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন। তারাও আমাদের জন্য কাজ করছেন। তাছাড়া আমার বিএনপির লোকের অভাব নাই।


নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে বলাবলি হচ্ছে, এই জাকির চেয়ারম্যান ২০২১ সনে নৌকা মার্কা নিয়ে তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র আনারস মার্কার সায়েম আহমেদকে পরাজিত করেন। তখন গডফাদার শামীম ওসমানকে মোটা অংকের টাকার বিনিময়ে তার আশীবার্দ নিয়ে চেয়ারম্যান হন। তিনি এখন বলে বেড়ান নৌকার চেয়ারম্যান না। তাছাড়া গত ১৫ আগষ্ট মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফকে নিয়ে ডিক্রিরচার ব্রীজ প্রসঙ্গে পরিদর্শনে নিয়ে এক সাথে বসেন।


যা নিয়ে রাজনৈতিক অঙ্গণে সমালোচনা হয়। সচেতন মহলে মনে করেন তিনি বহুরূপ ধারণ করে যখন যে দলের সরকার আসে তখন সেই দলের নেতাদের ম্যানেজ করে সুবিধা নেন। তারই রূপ যেন এখন মানুষ দেখতে পাচ্ছে। এজন্য অনেকে বলেন বহুরূপি নৌকার জাকির এখন বিএনপি সাজতে মরিয়া হয়ে রয়েছেন। তাকে যেন বিএনপি নেতারা শেল্টার না দেন সেই দাবী তুলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন