টিপুর মন্তব্যে নাখোশ জাকির খান
লাগামছাড়া বক্তব্য, মন্তব্য আর কাণ্ডজ্ঞানহীন আচরণে দল, দলের বাহিরে নানাভাবে সমালোচিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এবার সমালোচনার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে। ‘আজমেরী ওসমানের চিহ্নিত লোকদের জাকির খান তার পাশে রেখেছেন। সেই প্রেক্ষিতে দল তাকে বহিষ্কার করবে কিভাবে জাকির খান দলের কোন পদে নাই, দলে তার কোন ভূমিকা নাই।’ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ঘিরে এমনই মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছেন। টিপুর এমন মন্তব্য করার পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জাকির খানের কর্মী সমর্থকদের মধ্যে। গত বুধবার রাতে স্থানীয় একটি অনলাইন মিডিয়ার সাক্ষাৎকারে জাকির খানকে নিয়ে টিপু এমন মন্তব্যের পর এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। জাকির খানকে ঘিরে এমন মন্তব্যের পরপরই রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছেন নানা মন্তব্য।
জাকির খান মহলের অনেকেই টিপুকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, ‘টিপু ভাই আধা পাগল হয়ে গেছেন তাকে ডাক্তার দেখানো প্রয়োজন। তাছাড়া অনেকেই জানে বিগত দিনে টিপুর সঙ্গে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের স্ত্রীর সঙ্গে টিপু বিএনএফ করেছেন এবং পদে ছিলেন তা পুনরায় তুলে ধরেছেন। বিএনপি নেতা টিপুকে নিয়ে জাকির খান মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হুঁশিয়ার আসছে টিপুর বিরুদ্ধে। বর্তমানে টিপু কাণ্ডে জাকির খান মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
আবার বন্দরে মাইর ও খেয়ে গেছেন জনগণের হাতে। আপনি নারায়ণগঞ্জ বিএনপির জন্য একটা ভাইরাসে পরিণত হয়ে যাচ্ছেন দিন দিন। আপনি মনে হয় ভুলে গেছেন যখন জাকির খান গ্রেফতার হয় তখন উনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। এমনকি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ও বিবৃতি দিয়েছেন,, জাকির খানের জন্য নয়া পল্টনে মির্জা আব্বাস থেকে শুরু করে আব্দুস সালাম সহ আরো অনেক কেন্দ্রীয় নেতারা মুক্তি চেয়েছেন। জাকির খান যখন জেল থেকে বের হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। তখন উনার সাথে সব বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। নারায়ণগঞ্জে জাকির খানের ডাকে হাজার হাজার জনগণ নেমে আসে। আপনার ডাকে কয়জন নামে একটু দেখে নিবেন মিছিলের ফুটেজগুলো।
আপনি জাকির খানের জনপ্রিয়তা দেখে পাগলের মত উল্টা পাল্টা কথা বললে কঠোর জবাব দেওয়া হবে। সব সময় পাগলামি চলে না টিপু কাকা দরকার হলে দেশের বাহিরে উন্নত চিকিৎসা করেন। আমরা দোয়া করি আপনার জন্য আপনি যেমন মহানগর বিএনপির সদস্য সচিব নিজের সম্মান নিজে ধরে রাখুন। আপনার মত পাগলের সাথে জাকির খান কমিটিতে থাকবে না। আপনার সাথে এই কমিটির কয়েকজনের মিল আছে? কারো সাথে আপনার সম্পর্ক ভালো নেই। ৩১জনের কমিটি থেকে প্রায় ১৫/১৬ জন ওই সময় পদত্যাগ করেছে আপনার জন্য। অতএব আপনি দ্রুত চিকিৎসা করান। আপনার জন্য ভালো হবে। রতা না হলে নারায়ণগঞ্জে বিএনপির যে ঐক্য তা আপনার কারণে নষ্ট হচ্ছে দিন দিন। টিপু কাকা বিদিশা এরশাদের সাথে আপনার কিশোর মিটিং হতো একটু জানাবেন।’
আমার মনে হয় আমার বর্তমানে মহানগরের মধ্যে ঐক্যবদ্ধ থাকা যে মানসিকতা নিয়ে রয়েছি, আমারা যেন ঐক্যবদ্ধ না থাকতে পারি সেজন্য আমার মনে হয় বিভিন্ন মানুষকে নিয়ে প্রোপাগ্রান্ডা বিভিন্ন কথা বলার একটা কারণ আমার মনে হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম জাকির খানকে টিপু সাহেব মিডিয়াতে মন্তব্য করছেন। জাকির খান গত ২০বছর যাবৎ রাজনীতি থেকে তার দূরে থাকতে হয়েছে। মামলা-মোকাদ্দামায় তাকে জর্জরিত করে জাকির খানকে শামীম ওসমান টার্গেট করে তাকে নারায়ণগঞ্জ থেকে উৎখাত করতে পারে। তারপরও জাকির খান বিএনপিকে বাদ দিয়ে আওয়ামীলীগ সেঁজে ফিরে আসতে চেয়েছিল?কোন আওয়ামীলীগের সাথে তার আঁতাত ছিল? ছিল না।
জাকির খান জেল জুলুমের শিকার হলেও তার অবর্তমানে সমর্থকদের দ্বারা বিএনপির প্রতিটি কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নিয়েছিল। বর্তমানে জাকির খান বিতর্কে না জড়িয়ে জনসেবা এবং জনপ্রিয় হয়ে উঠার আরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেই জাকির খান ডাকলে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে সেই জাকির খানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করা বিএনপির জন্য ক্ষতিকর। টিপু নামে অভিযোগ ছিল বিএনপির দুঃসময়ে আওয়ামীলীগের সাথে সখ্যতা রেখে গোপন বৈঠকের।
পাশাপাশি টিপু নেতৃত্বে আমার নামে হাসান এবং তার ভাগিনার নামে মামলা করেছে। সেই মামলায় টিপুর হাত ছিল। আওয়ামীলীগের অনেকের সাথে টিপু ঘনিষ্ঠতম অনেক ছবি দেখা যায়। বিদিশার সাথে নৈশভোজেরও অনেক ছবি দেখা যায়। জাকির খান কারাবান্দি ছিল তার পদ থাকবে কিভাবে উনি অন্ধ কিছু দেখেন না। আসলে টিপু মানুষকে ছোট করতে পছন্দে করে এটা তার অভ্যাস এবং তার মতে সাথে না মিললেই মানুষকে ছোট করেন খারাপ আচরণ করেন। এছাড়া উগ্র আচরণের কারণে বিএনপির নেতাকর্মীরা আমরা কষ্ট পাই আমাদের মনে আঘাত লাগে।’


