Logo
Logo
×

বিশেষ সংবাদ

হকারদের জন্য রেললাইনের পাশে জায়গা নির্ধারণ

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

হকারদের জন্য রেললাইনের পাশে জায়গা নির্ধারণ

হকারদের জন্য রেললাইনের পাশে জায়গা নির্ধারণ

Swapno



# আগামী ১৫ দিনের মধ্যে তালিকা করে বাস্তবায়ন করা হবে : নাসিক প্রশাসক এড.সাখাওয়াত  


নগরীর ফুটপাত দীর্ঘ কয়েক বছর ধরে হকারদের দখলে রয়েছে। সকালে উচ্ছেদ করা হলেও, সন্ধ্যার পরে পুনরায় আবার সড়কের দু’পাশ চলে যায় হকারদের দখলে। বিগত আওয়ামীলীগ সরকার আমলে কয়েকজন নামধারী চাঁদাবাজদের কারনে, এই সড়কে হকারদের উচ্ছেদ করতে পারেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। কিন্তু সরকার পরিবর্তনের পরে, এবার শক্ত হাতে হকার উচ্ছেদে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।


প্রতিদিনই শহরের বিভিন্ন সড়কে চলছে হকার উচ্ছেদ অভিযান। কিন্তু এবার হকারদের সড়ক থেকে সরিয়ে, রেল লাইনের পাশে জায়গা নির্ধারণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। শহরের দুই নম্বর গেইট থেকে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত, রেল লাইনের পাশে হকারদের বসার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান। গত কয়েকদিন আগে সরেজমিনে তিনি রেল লাইনের পাশে হকারদের বসার জন্য জায়গা নির্ধারণ করেন। ইতি মধ্যে রেললাইনের পাশে ময়লারস্তূপ ভেকু দিয়ে পরিষ্কার করে বাঁশের বেড়া লাগিয়ে দিয়েছে নাসিক। আগামী মাসেই শহরের বিবি.রোড, চেম্বার রোড ও শায়েস্তা খাঁ সড়কের হকারদের নেওয়া হবে রেল লাইনের পাশে।


এবিষয়ে নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, শহরের বিবি.রোড ও চেম্বার রোডের হকারদের রেল লাইনের পাশে জায়গা দেওয়া হবে। প্রথমে লিস্ট করা হবে, যারা নারায়ণগঞ্জের স্থানীয় তাদের আগে প্রাধ্যন্য দেওয়া হবে। পরে বেশি জায়গা থাকলে অন্যদের দেওয়া হবে। এটা আগামী ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে।


এদিকে হকারনেতারা বলছে, রেল লাইনের পাশে আমাদের বসানো হবে বিষয়টি জানা নেই। দুই নম্বর গেইট থেকে চাষাড়া পর্যন্ত প্রায় এক হাজারের বেশি হকার রয়েছে। সেখানে আমাদের জায়গা হবে না। রেল লাইনের পাশে নন্দীপাড়ার নেতাদের চাঁদা দিতে হবে। তা না হলে আমাদের উপর অত্যাচার করবে। এছাড়াও ডাবল লাইন হলে সেখান থেকে আমাদের উঠিয়ে দেওয়া হবে। আমরা সেখানে যেতে চাই না।


এই বিষয়ে নগরবাসী বলছে, নাসিক প্রশাসকের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন পরে হকার সমস্যা সমাধান হতে যাচ্ছে। আমরা চাই শহরের ফুটপাত হকার মুক্ত হউক। রেল লাইনের পাশে অনেক জায়গা, সেখানে অনেক হকার বসতে পারেবে। হকার শহরে না থাকলে যানজটও কমে আসবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন