খুন-চাঁদাবাজি-দখলবাজিতে এক সময়ে শীর্ষ তালিকায় ছিলেন নারায়ণগঞ্জ। একের পর এক চাঞ্চল্যকর হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ পরিণত হয়েছিলো আতঙ্কের নগরীতে। ২০১৪ সালে কুখ্যাত শামীম ওসমান বাহিনী দ্বারা ৭ খুনসহ একের পর এক আলোচিত খুন-চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জ সমালোচিত থাকলেও বর্তমানে বিএনপি ক্ষমতায় আসায় নতুন গডফাদারদের উসকানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ফের বাড়ছে খুন-চাঁদাবাজি-দখলবাজি দৈারাত্ম বাড়ছে অপরাধীদের।
বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে একের পর এক সহিংস ঘটনা, প্রকাশ্যে হামলা, অস্ত্র ছিনতাই, নিয়মিত দফায় দফায় হত্যা এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ আক্রমণের মতো ঘটনাগুলো সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে মারাত্মকভাবে নড়বড়ে করে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই এখন নিজেদের দৈনন্দিন চলাফেরাতেও আতঙ্ক বোধ করছেন। তা ছাড়া দিনে-দুপুরে কুপিয়ে হত্যা-চাঁদাবাজি-হামলা দিন দিন বাড়ছেই, কিন্তু দেখার কেউ নেই। দিন যতই যাচ্ছে আতঙ্ক ততই নারায়ণগঞ্জবাসীর ঘাড়ে এসে চাপছে। খুন-চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
গত (৪ জুলাই) দিনে-দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় বাসা থেকে ডেকে এনে সিজান (২২) নামে এক যুবককে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে গণপিটুনিতে হত্যার অভিযোগের ঘটনায় অভিযুক্ত ‘আল ফালাহ’ সমাজ কল্যাণ সংগঠনের বিরুদ্ধে। বিদ্যুৎ এর খাব্বায় বেঁধে প্রকাশ্যে মারধর করে হত্যা করা হয় সিজানকে। হত্যাকান্ডের ঘটনায় ২৪ ঘন্টা শেষ হলে ও নিশ্চুপ আইনশৃঙ্খলা বাহিনী উঠছে প্রশ্ন।
গত (২ জুলাই) শহরের জামতলা এলাকায় মোবাইল ব্যাংকিং (বিকাশ ও ফ্লেক্সিলোড এজেন্ট) ব্যবসায়ী মো. মোতালেব হোসেন (৬১) কে অপহরণের পর হত্যার করে জামতলা রোডে তোশকে পেঁচিয়ে ফেলে রাখা হয়।
বন্দরের তালতলা এলাকায় মাদক কারবার ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে মাসুদ রানা ওরফে মাসুম (৩৫) নামের এক অটোরিকশা চালক খুন হন। নিখোঁজের ছয় দিন পর ৪ জুলাই ২০২৪ তারিখে তার অর্ধগলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।
গত (৪ জুলাই) সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ব্যক্তিরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল ও পুলিশের সোর্স মাসুম মিয়া। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে গত (১৪ মে) ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যার শিকার হয়। দুপুর একটায় মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে হাসপাতালে এসে তিনি ওই অভিযোগ করেন। এ ঘটনার সিসি ফুটেজে দুই যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই চিত্র।
যাকে ঘিরে সেই হত্যা মামলায় প্রধান আসামী করা হয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কিলার শরীফকে। কিন্তু তিনি পলাতক থাকায় ধরা ছোয়ার বাহিরে থাকে। যাকে ঘিরে দীর্ঘদিন অতিবাহিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রশ্ন উঠলে কোন পাত্তা দেয়নি প্রশাসন। কিন্তু এর কিছুদিন পর গত (২৪ জুন) লিংক রোড বন্ধ করে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার। কিন্তু সে দিন পুলিশ প্রধান আসামী শরীফকে গ্রেফতার করবে বলে আশ্বাস দেন।
পরবর্তীতে তথ্য শোনা যায় প্রদান আসামী আত্মসমর্পণ করে কারাগারে যান। কিন্তু বিষয়টি গোপনীয় রাখা হয় টানা ১১দিন। যেটা মামলার তদন্তকারী কর্মকর্তাসহ প্রশাসনের সকল বিভাগই অজ্ঞ ছিল। সদ্য কারামুক্তদের খবরে বাদীপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তাকে চাপ প্রয়োগ করলে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করা হয়। যা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেন পুলিশ।
গত (২৩ জুন) চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ১২ ঘন্টার পর ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে সোমবার সকালে তাকে ছেড়ে দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে যাচাই বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এর পর সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
গত (২০ জুন) মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে মাসে ৯০ হাজার টাকা না পেয়েচাঁদাবাজির অভিযোগ তুলেন ‘মৌমিতা পরিবহন’ এর নারায়ণগঞ্জের পরিচালক রফিজুল ওরফে কালা। তিনি টিপুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, গত ২ বছর যাবৎ মাসে ৯০ হাজার করে মৌমিতা বাসের চাঁদা দেওয়া হচ্ছিল। কিন্তু গত ৩ মাস যাবৎ চাঁদা দেওয়া বন্ধ থাকায় মৌমিতা বাস না.গঞ্জ রুটে চলাচল বন্ধ করারও অভিযোগ তোলেন তিনি।
এ সময় টিপুর নির্দেশনায় ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সহ-সভাপতি, মহানগর বিএনপির সেক্রেটারির পিএস শাহাবুদ্দিন, শহিদ, সনি, মহানগর বিএনপির সদস্য মাহাবুবউল্লাহ তপন, হিরা সরদার, মাসুম, দুলাল ও জুলহাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মাধ্যমে।
গত (১ জুলাই) দুপুরে মিশনপাড়ায় চাঁদার দাবিতে বন্ধন বাস আটক করায় শহরের ১নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন মালিক-শ্রমিকরা। এ সময় বন্ধন পরিবহনের এক পরিচালক জানান, কোম্পানির একটি বাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে মহানগর বিএনপির সদস্য মাহাবুবউল্লাহ তপন মিশনপাড়া এলাকায় বাসটি আটকে দেন।
এর আগে গত (০১ মে) বন্দরে ছিনতাইয়ের ঘটনার তদন্তে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ছিনতাই করে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের চার ঘণ্টা পর শুক্রবার সকাল ছয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।
গত (০২ মে) ইসদাইরে অপহরণকৃত শুভর মা মাকসুদা বেগমের রহস্যজনক মৃত্যু। এর ১ মাস পূর্বে ও গুমের পর রূপগঞ্জে লাশ পাওয়া যায় ছেলে শুভর। তাকে ইসদাইর থেকে অপহরণ করা হয়েছিল। ওই ঘটনায় মামলা দায়ের করেন শুভ’র মা মাকসুদা বেগম। মামলায় অন্যতম আসামী করা হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন রানাকে। সেই মাকসুদা বেগম মারা গেছেন। ২ মে তিনি জালকুড়িতে ব্যাটারি চালিত অটো রিকশায় ধাক্কায় মারা যান।
গত (০৪ মে) রাতে চনপাড়া এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবদল নেতা শামীম কে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সে সময় পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে যান যুবদল নেতা শামীম।
গত (০৫ মে) শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে এবং মাদকবিরোধী অভিযানে গিয়ে র্যাব সদস্যরা হামলার শিকার হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য গুরুতর আহত হন। এ ধরনের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
গত (০৬ মে) সকাল নয়টায় নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় শহরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ পাওয়া যায়।
গত (০৬ মে) রাত সাড়ে পৌনে ৯টায় নাসিক ৩নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার সংলগ্ন একটি বসতবাড়িতে সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে বর্ষা (২০) এক নামের গার্মেন্ট কর্মীর মরদেহ পাওয়া যায়।
গত (০৬ মে) ফতুল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির আসবাবপত্র লুট করে নেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসী আজাদ বাহিনী। খবর পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ। পরে আসামীদের গ্রেফতার করলে আজাদ বাহিনী পুলিশের উপর হামলা চালিয়ে তাদের নিয়ে যায়।
গত (০৬ মে) সোনারগাঁয়ে দিনে দুপুরে সিরাজুল ইসলাম নামের এক সৌদি প্রবাসী বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
গত (০৮ মে) সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় শুক্রবার রাতে চাঁদার দাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের মারধরে অন্তত ৪ জন আহত হন।
গত (১০ মে) ফতুল্লায় অপহরণ, চাঁদাবাজি ও নির্মাণাধীন ভবনে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুসলিমনগর এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন (৪২)।
গত (১২ মে) সদর উপজেলার ফতুল্লায় এসরোটেক্স গ্রুপের ফারিয়া গার্মেন্টে এজিএম ইদ্রিস আলীর (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। কারখানার ভেতরের স্টোর রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখে শ্রমিকেরা।
গত (১৩ মে) সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের মোতওয়াল্লী আব্দুস সাত্তার দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত (১৩ মে) সোনারগাঁয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম নিহত হন। উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে রাত ১২ টায় ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর ৪/৫ মুখোশধারী ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেধে মারধর করেন। তাকেও হাত পা বেধে মারধর করে ঘরের চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারনে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতদল।
গতকাল (১৪ মে) দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে ডুকে কুপিয়ে হত্যা করেন ডিস ব্যবসায়ী নাসির নামের একজনকে। এতে স্বগরম চানমারী এলাকা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান করছে।
গত বুধবার (১৪ মে) রাত দুইটার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাড়ির মালিক ও তার ভাইকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। তাছাড়া এর আগে এপ্রিল মাসে ১৯ খুন যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা।
বর্তমানে চাঁদাবাজি ও খুনের রাজ্যে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ শহরতলী। দেখার কেউ নেই। তা ছাড়া গত ৪ মাসে ২৬ পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীদের হামলায় আহত। যা গত ৯ মাসে প্রায় ৫১ জন আহত। বর্তমানে আইনশৃঙ্খলা বিচ্ছিন্ন হয়ে পরেছে নারায়ণগঞ্জ। কোন প্রকারের কঠোর পদক্ষেপ নেই প্রশাসনের।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী যুগের চিন্তাকে বলেন, কোন অপরাধী ছাড় পাবে না। অপরাধীদের ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’। ইতিমধ্যে যতই ঘটনা ঘটেছে প্রশাসন আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমাদের অভিযান অবহৃত রয়েছে।