Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জের ১১০ চিহ্নিত চাঁদাবাজ ধরা পড়বে কবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:০০ এএম

না.গঞ্জের ১১০ চিহ্নিত  চাঁদাবাজ ধরা পড়বে কবে

না.গঞ্জের ১১০ চিহ্নিত চাঁদাবাজ ধরা পড়বে কবে

Swapno



চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নানপুত্র যুবদল নেতা সজীবকে আটকে ও বহিস্কারের পরই আতঙ্কিত হয়ে পরে নারায়ণগঞ্জের একাংশের নেতাকর্মীরা। শিল্পাঞ্চল হিসেবে চিহ্নিত থাকায় এই জেলায় চাঁদাবাজিসহ নানান অপকর্মের মাত্রা একটু বেশি বললেই চলে। বিগত দিনে এই সকল অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ নেতারা জড়িত থাকলে ও পটপরিবর্তনের পর বর্তমান ক্ষমতাসীন ও বিরোধী দলীয় নেতাকর্মীরাই যুক্ত রয়েছে।


এদিকে প্রভাবশালী সাংসদ হিসেবে পরিচিত মান্নানপুত্রেই চাঁদাবাজি জালে আটক-বহিস্কার আগামীতে টার্গেট কে ? এমন প্রশ্ন উঠছে শহর জুড়েই। রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষমতার পালাবদল হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি এমন অভিযোগও উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে ইতোমধ্যে তালিকা প্রণয়ন ও অভিযানের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার ও শাস্তিও দেওয়া হয়েছে। তা ছাড়া বর্তমানে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। যাকে ঘিরে আলোরণ সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।


এদিকে নারায়ণগঞ্জ শহরেই ১২টি স্পটে দৈনিক প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করা। শহরের সবচেয়ে বেশি চাঁদা তোলা হয় চাষাঢ়া গোল চত্বর থেকে। এমনভাবে শহর জুড়ে একাধিক স্পট রয়েছে যেখানে বিভিন্ন নেতার শেল্টারে নিয়মিত সপ্তাহে চাঁদাবাজি হচ্ছে। যাদের অত্যাচারে অতিষ্ট নগরী। মাদক, চাঁদাবাজি, দখলবাজি, ভূমিদস্যুতা, পরিবহন খাত, হাট-বাজার, মাঠ-ঘাট সবই বর্তমানে নিয়ন্ত্রণে যাচ্ছে বিভিন্ন্ চাঁদাবাজের।


বর্তমানে চিহ্নিত একাধিক চাঁদাবাজ বর্তমানে লেবাস ধরে দলীয় দেখানো কর্মকাণ্ড পরিচালনা করে নিজেদের ত্যাগী দাবি করছেন। এর আগে গত ৪ দিন যাবৎ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করাকে নতুন বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর আগে গত রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।


পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়। এর পর পরই নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় যুবদল। একই দিনে রাত দেড়টায় মুচলেকা নিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছিলেন।


এদিকে সজীবের বিরুদ্ধে যত অভিযোগ: সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে এলাকায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা সজীবের কাছে এখন জিম্মি। বাবার প্রভাব খাটিয়ে ধরাকে সরাজ্ঞান করেন তিনি। এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী। শিল্পপ্রতিষ্ঠানে জমি বেচাকেনার দালালি, ওয়েস্টেজ ব্যবসার নিয়ন্ত্রণ, শ্রমিক সরবরাহ, পরিবহণ সরবরাহ, বিভিন্ন কারখানার বালু ভরাট, মেঘনা নদীতে থেকে রাতের আঁধারে বালু উত্তোলন, বাল্কহেডে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, গার্মেন্টের ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ, মামলবাণিজ্যসহ সবকিছুতে একচ্ছত্র নিয়ন্ত্রণ সজীবের হাতে। তার প্রভাবে নিজ দলের নেতাকর্মীরা কোণঠাসা।


 এবার শহরে একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে ডজনে ডজনে অভিযোগ যাদের বিরুদ্ধে এবার একশ্যানে আসার পালা। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক তালিকায় নারায়ণগঞ্জে শতাধিক চাঁদাবাজের নাম উঠে আসে। র‌্যাবের তথ্য অনুযায়ী, সারাদেশে ৬৫০ জন শীর্ষ চাঁদাবাজের তালিকায় নারায়ণগঞ্জের ১১০ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর কথাও জানানো হয়। গত কয়েক মাসে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে।


গত বৃহস্পতিবার মৌমিতা পরিবহনের শ্রমিকরা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সদস্য মাহবুবউল্লাহ তপন এবং ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন মৌমিতা পরিবহনের নারায়ণগঞ্জ রুটের পরিচালক রফিজ উদ্দিন কালা। এখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন্দ্র কিন্তু দ্রুত নিবে বলে আশাবাদী স্থানীয়রা। এ ছাড়া ও এ সিন্ডিকেটের বিরুদ্ধে ফুটপাত দখল, মাদক ব্যবসায়ীদের শেল্টারসহ একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে এমন নানান অভিযোগ কেন্দ্রে রয়েছে যাকে ঘিরে দ্রুতই অভিযানের শঙ্কা শুরু হয়েছে।


সর্ব প্রথম বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের সতর্ক বার্তা হিসেবে ২০২৫ সালের (১৫ মে) পুলিশের দায়ের করা চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়্ পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি তাকে প্রেস রিলিজের মাধ্যমে বহিস্কার করেন। এরই কিছুদিন পরপরই ২০২৫ সালের (১০ আগষ্ট)  চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এসএম আসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের দণ্ড দেওয়া হয়েছিল।


২০২৫ সালের (৩০ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি দোকানঘরে দলীয় কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে মারধর করে হত্যার অভিযোগে স্থানীয় ৫ নেতাকে বহিষ্কার করে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বহিষ্কৃতরা হলো- আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।


তা ছাড়া ও গত ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জে প্রায় অর্ধশত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নানা অপকর্মে বহিস্কার করেন কেন্দ্রীয় হাইকমান্ড। তাছাড়া এই ভাবে দিনের পর দিন অপকর্ম চলতে থাকলে স্থানীয় নির্বাচনে বিএনপি খেসারত দিতে হতে পারে। যা পরে বুঝতে পারলেও কিছু করার থাকবে না। এদিকে বর্তমানে সাঁড়াশি অভিযান শুরু প্রায়। যাকে ঘিরে বিএনপির একশ্যানে এবার আগামীর টার্গেট কে ? এমনই প্রশ্ন উঠছে জনমনে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন