Logo
Logo
×

বিশেষ সংবাদ

২৮ জুন না.গঞ্জের ৩৪০টি কেন্দ্রে সোয়া ১ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম

২৮ জুন না.গঞ্জের ৩৪০টি কেন্দ্রে সোয়া ১ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

২৮ জুন না.গঞ্জের ৩৪০টি কেন্দ্রে সোয়া ১ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Swapno



সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে| অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে|


বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় নগর ভবনের স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে নাসিক আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান|


এবারের ক্যাম্পেইনে মহানগরের ১ লাখ ৩৯ হাজার ৯৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| সভায় জানানো হয়, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মোট ১৪৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র এবং ৩৪০টি সেশনের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করা হবে| এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ২৫ হাজার ২৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে| ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই ইউ) খাওয়ানো হবে|


ডা. নাফিয়া ইসলাম বলেন, "এবারের ক্যাম্পেইনে ১ লাখ ৩৯ হাজার ৯৮১ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে) ২৫ হাজার ২৫৫ জন | ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে) ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন 


তিনি বলেন, ২৮ জুন সারাদেশের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশ (নাসিক) এলাকায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে| বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১৪৪ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে| ইতিমধ্যে আগামী শুক্রবার ২৭টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে খুতবার পরবর্তীতে সেই এলাকার ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন কোথায় হবে তা বলে দেওয়ঢা হবে| তা ছাড়া আগামী শনিবার সিটি এলাকায় মাইকিং করে জানানো হবে|


নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি| আশা করছি, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা কাছাকাছি কেন্দ্রগুলোয় গিয়ে তাঁদের সন্তানদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করবেন|


তিনি বলেন, আমাদের কাছে পর্য়াপ্ত ভিটামিন এ ক্যাপসুল মজুদ রয়েছে| যতটুকু প্রয়োজন তার থেকে ১৫ শতাংশ বেশি পরিমাণ ক্যাপসুল মজুদ আছে| যদি সিটি এলাকার বাহিরের কোনো শিশু সেবা নিতে আসে তাদেরকেও ’এ’ প্লাস ক্যাপসুল দেয়া যাবে| ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা কাছাকাছি কেন্দ্রগুলোয় গিয়ে তাঁদের সন্তানদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করবেন|


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন