Logo
Logo
×

বিশেষ সংবাদ

আতঙ্কে চাঁদাবাজরা

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম

আতঙ্কে চাঁদাবাজরা

আতঙ্কে চাঁদাবাজরা

Swapno



# এমপি পুত্র আটকে প্রশাসনের এ্যাকশন শুরু
# চাদাঁবাজিতে বিতর্ক বাড়ছে বিএনপির


নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পাড়া মহাল্লা থেকে শুরু সব জায়গায় ছেয়ে গেছে অপরাধ চক্র। বিএনপি সরকার আসার পর থেকে বিএনপি নেতাদের চাদাঁবাজি সহ নানা অপরাধ চক্র বেড়ে গেছে। মৌমিতা পরিববহন থেকে চাদাঁবাজির অভিযোগ উঠে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।

এই ঘটনার মাঝে বিএনপির নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবকে চাদাঁবাজির অভিযোগে আটক করার বিষয়টি সারাদেশে আলোচিত হয়। যা নিয়ে বিএনপির তৃনমুল পর্যায় থেকে শুরু করে নগরবাসির মাঝে ব্যপক সমালোচনা তৈরী হয়েছে। বিএনপির যারা চাদাঁবাজি সহ নানা অপকর্ম করছে তারা কেউই রেহাই পাচ্ছে না। কেননা প্রশাসনের একশন শুরু হয়ে গেছে।


এদিকে নারায়ণগঞ্জ নানা অপকর্মে বিতকির্ত নেতা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে শহর থেকে গাজীপুর চলাচল করা মৌমিতা পরিবহন প্রতি মাসে ৯০ হাজার টাকা করে চাদাঁ নেয়ার অভিযোগ উঠে। মৌমিতা পরিবহনের পরিচালক রফিজুল ইসলাম কালা এই তথ্য নিশ্চিত করেন। এর আগে তার বিরুদ্ধে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড থেকে চাদাঁ নেয়ার অভিযোগ তুলা হয়।


তার এই ঘটনার রেশ না কাটতেই ২১ জুন চাদাঁবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র বহিস্কৃত যুবদল নেতা খায়রুল ইসলাম সজিবকে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আটক করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এই তথ্য জানান।


একই সাথে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বের করে পুলিশের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে বলে জানা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি।


এই ঘটনায় ইতোমধ্যে কেন্দ্রীয় যুবদলের পেইডের বিজ্ঞপ্তিতে খায়রুল ইসলাম সজিবকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। ২০২৫ সনের ১৫ মে চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে মাস খানিক জেলখেটে জামিনে বের হন।


এই ঘটনায় নারায়ণগঞ্জ্রে বিএনপির তৃনমুল থেকে শুরু করে সর্বমহলে ব্যপক সমালোচনা তৈরী হয়েছে। সেই সাথে বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাদাঁবাজিতে জরিত রয়েছে তাদের মাঝে আতঙ্ক তৈরী হয়েছে। তাছাড়া যারা চাদাঁবাজির মত অপকর্মে জরিত রয়েছে তারা প্রশাসনের থেকে কেউই রেহাই পাচ্ছে না।


কেননা ইতোমধ্যে সারাদেশে চাদাঁবাজদের তালিকা করেছে পুলিশ। ওই তালিকায়  পিছিয়ে নেই ঢাকার নিকটবর্তি জেলা নারায়ণগঞ্জ। পুলিশের তালিকার তথ্যমতে নারায়ণগঞ্জে রয়েছে ৫০ জনের তালিকা। এছ্ড়াাও ছোট খাটো পাতিনেতারা চাদাঁবাজির মত অপরাধে জরিত থাকলেও তাদের নাম তালিকার বাইরে।


অনুসন্ধানে যানাযায়, নারায়ণগঞ্জ শহরেই ১২টি স্পটে দৈনিক প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করা। শহরের সবচেয়ে বেশি চাঁদা তোলা হয় চাষাঢ়া গোল চত্বর থেকে। এই মোড়েই রয়েছে ৬ টি অবৈধ স্ট্যান্ড।


অপরদিকে, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের সহযোগি নেতাকর্মীদের অপকর্মে আরও বড় হচ্ছে।
পুলিশের তথ্যমতে, দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌ ঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে চাদাঁবাজ চক্র।


চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, তালা ঝুলিয়ে দেওয়া কিংবা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটায় তারা।  চাদাঁবাজরা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিচয়ও বদলে ফেলে। একপর্যায়ে তারা নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সক্রিয় হয়ে ওঠে এবং চাঁদা আদায় করতে শুরু করে।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দ্রুত সময়ের মধ্যে দলীয়ভাবে কঠোর অবস্থান না নিলে বিএনপির ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া এই ভাবে দিনের পর দিন অপকর্ম চলতে থাকলে স্থানীয় নির্বাচনে বিএনপি খেসারত দিতে হতে পারে। যা পরে বুঝতে পারলেও কিছু করার থাকবে না।


নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি কার্যালয়ে পাঠানো হয়। যারা চাদাঁবাজির সাথে জরিত তারা কেউই রেহাই পাবে না। চাদাঁবাজদের আইনের আওতায় আনা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন