Logo
Logo
×

বিশেষ সংবাদ

এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’: আনা হয়েছে এসপি অফিসে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম

এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’: আনা হয়েছে এসপি অফিসে

এমপি মান্নানের ছেলে যুবদলের সজীব ‘আটক’: আনা হয়েছে এসপি অফিসে

Swapno



নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ| শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ|


পরে তাকে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী|


যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে| এ বিষয়ে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা| এ ব্যাপারে কথা বলতে তাকে ঢাকা থেকে এসপি অফিসে ডাকা হয়েছে| আমরা তাকে ঢাকাতে পেয়েছি| সেখানে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি| তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন|


এ বিষয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেন, কোন বিষয়ে আমাকে ডাকা হয়েছে এটা প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে| 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন