Logo
Logo
×

বিশেষ সংবাদ

আবারো পুলিশের উপর হামলা, আতঙ্কে জনগণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম

আবারো পুলিশের উপর হামলা, আতঙ্কে জনগণ

আবারো পুলিশের উপর হামলা, আতঙ্কে জনগণ

Swapno

জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়েই আতঙ্কিত। এদিকে যার মূল কারন হিসেবে  আইন নিজের হাতে তুলে নেওয়ার এক ভয়ংকর ব্যাধি সংক্রমিত হয়েছে নারায়ণগঞ্জে। সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের উপর অভিযান পরলেই ক্ষিপ্ত হচ্ছে। ক্ষোভ উগরে দিচ্ছে পুলিশের ওপর। যাকে ঘিরে শঙ্কিত হয়ে অভিযানে তৎপরতা কম আইনশৃঙ্খলা বাহিনীর। একই সাথে আতঙ্কে সাধারণ জনগণ।


ইতিমধ্যে গতকাল আড়াইহাজারে ৩ পুলিশের উপর হামলাসহ গত ৪ মাসে ২৩ পুলিশ-র‌্যাব সদস্য আহত যা গত ৯ মাসে নারায়ণগঞ্জেই ৪৮ জন। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। একের পর এক সহিংস ঘটনা, প্রকাশ্যে হামলা, অস্ত্র ছিনতাই, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ আক্রমণের মতো ঘটনাগুলো সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে মারাত্মকভাবে নড়বড়ে করে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই এখন নিজেদের দৈনন্দিন চলাফেরাতেও আতঙ্ক বোধ করছেন।


এদিকে বর্তমানে সন্ত্রাসী আতঙ্কে পুলিশ-র‌্যাব কর্মকর্তারা। মাদকবিরোধী অভিযান করলেই হামলার শিকার হচ্ছেন আইনশৃঙ্খলাবাহিনী। যাকে ঘিরে জনগণের রক্ষক হিসেবে পরিচিত আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সন্ত্রাসীদের চাপায় পিষ্ট। তা ছাড়া পুলিশের নাকের ডগা পুলিশ সুপারের কার্যলায়ের কিছু গজ দুরে চানমারীতে প্রকাশ্যে মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা হলে ও পুলিশের নেই কোন মাথা ব্যাথা। যাকে ঘিরে আস্থা হারাচ্ছেন প্রশাসন। তা ছাড়া বিগত দিনে মাদক ব্যবসায়ীসহ সন্ত্রাসীদের কাছ থেকে মাসোয়ারা নেওয়ার নেওয়াকে ঘিরেই এবার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হাতে জনরোষের শিকার হচ্ছেন পুলিশ-র‌্যাব। যাকে ঘিরে প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিবে কে?


এদিকে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী শান্তিরবাজার এলাকায় ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্য গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ বলছে চোখ বেধে অমানবিক নির্যাতন উদ্দেশ্য প্রণীত কিনা তদন্ত করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মামুন, এসআই আমান ও কনস্টেবল কবির। তাঁরা কেরানীগঞ্জ থানা এলাকায় কর্মরত।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তাঁদের কর্মকাণ্ড নিয়ে এলাকায় নানা অভিযোগ ছিল। ঘটনার দিন তাঁদের সন্দেহজনক আচরণ দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে অনেকে তাঁদের ভুয়া ডিবি পুলিশ সন্দেহে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। বর্তমানে তাঁরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।


তা ছাড়া গত (১৪ জুন) মাদক বিরোধী অভিযানে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় আবারো পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মনির ওরফে ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)।


গতকাল শনিবার দিবাগত রাত ১১টায় ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। তাদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।
চলতি বছরের (৯ মার্চ) শহরের নিতাইগঞ্জে দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর কবলে পড়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় ছিনতাইকারী দল পুলিশ সদস্যকে কুঁপিয়ে জখম করে অস্ত্র ছিনতাই করে নিয়ে যায়।


একই সাথে চলতি বছরের গত (০১ মে) বন্দরে ছিনতাইয়ের ঘটনার তদন্তে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ছিনতাই করে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের চার ঘণ্টা পর শুক্রবার সকাল ছয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।


গত (০৪ মে) রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওসিসহ ৭ পুলিশ সদস্যকে মারধর করে পুলিশের ব্যবহৃত ১টি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোনসহ আসামি শামীমকে ছিনিয়ে নেয়।


গত (০৫ মে) শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে এবং মাদকবিরোধী অভিযানে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য গুরুতর আহত হন। এ ধরনের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
গত (০৬ মে) সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায়সাবেক পুলিশ সদস্যের বাড়ির মালামাল লুটের সময় আটক ব্যক্তিদের হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় জন পুলিশ সদস্য আহত হন।


নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী যুগের চিন্তাকে বলেন, ঢাকা জেলা ডিবির কয়েকজন সদস্য রূপগঞ্জের ভুলতা এলাকায় সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে জনরোষের শিকার হন। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছেন।
তিনি বলেন, বর্তমানে আমরা পুলিশ ও র‌্যাব একত্রিতভাবে বর্তমানে বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছি। বর্তমানে আমরা শক্ত হাতে সন্ত্রাসী ও মাদক দমনে মাঠে রয়েছি। এমতা অবস্থায় কোন সন্ত্রাসী পুলিশের উপর হামলা করলে পাল্টা হামলা করা হবে। বর্তমানে আমরা শক্ত অবস্থানে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন