Logo
Logo
×

বিশেষ সংবাদ

চাপা পড়ল চাঞ্চল্যকর শুভ হত্যা মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম

চাপা পড়ল চাঞ্চল্যকর শুভ হত্যা মামলা

চাপা পড়ল চাঞ্চল্যকর শুভ হত্যা মামলা

Swapno



নারায়ণগঞ্জের আলোচিত গুমের পর হত্যা হওয়া শুভর মৃত্যুর এক মাস অতিক্রম না হতেই মৃত্যু ঘটে শুভর মা মাকসুদা বেগমের। এদিকে শুভ হত্যার মামলার বাদী ছিলেন মা মাকসুদা। মা মাকসুদার মৃত্যুর পর শুভ হত্যা মামলার গতি হাড়ায়। অপরদিকে শুভর মায়ের মৃত্যুর পর রাষ্ট্রপক্ষ মামলাটির দায়িত্বে গেলেও আর গতি ফেরেনি শুভ হত্যা মামলার। অপরদিকে মামলার বাদী মাকসুদা জীবিত থাকাবস্থায় প্রশাসনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। এছাড়া প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রতিবাদও করেছিলেন। কিন্তু ছেলে হত্যার বিচারের আলোর মুখ না দেখতেই রহস্যজনক ভাবে তার মৃত্যু ঘটে।  


স্থানীয় সূত্র বলছে, ২ এপ্্িরল আনুমানিক বেলা ৩টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকা দিয়ে অটো যোগে ফেরার পথে অটোর সাথে কাপড় পেঁচিয়ে মৃত্যু ঘটে মাকসুদা বেগমের। শুভর পরিবার মা মাকসুদা বেগমের মৃত্যুর খবর রহস্যজনক কারণে প্রচার না করেই এক প্রকার তড়িগড়ি করে লাশ দাফন সম্পন্ন করেন। শুভ হত্যা মামলার বাদী মা মাকসুদার আকস্মিক মৃত্যু বরাবরই সন্দেহর তীর শুভ হত্যা মামলার আসামীদের দিকে যায়।


এছাড়াও শুভ মা মাকসুদার মৃত্যুর পর শুভ হত্যা মামলার অধরা আসামীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়াতে দেখা যায়। সেই সাথে প্রধান আসামী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা প্রকাশ্যেই শহরে ঘুরে বেড়াচ্ছেন পাশাপাশি শহরজুড়ে বিএনপি আয়োজিত বিভিন্ন সভা সমাবেশে যোগদান করছেন। এদিকে গত ৩০এপ্রিল শুভর মা মাকসুদা বেগম মৃত্যুর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রথমে সকলেই আমার ছেলে হত্যার পর সহনাভূতি দেখালেও ধীরে ধীরে কেন যেন সকলের মুখই বন্ধ হয়ে গেল এবং আমার ছেলে হত্যার ঘটনায় বিচার কার্যের বিষয় নিয়ে প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ে নীরব ভূমিকায় চলে গিয়েছে। তাই আমিও নীরব।


প্রশাসন ময়না তদন্তের রিপোর্টটা দিচ্ছেনা। আমাদের সাথে প্রশাসন বিভিন্ন তালবাহানা করে যাচ্ছে রিপোর্টটির বিষয়ে। এর ঠিক দুদিন পরেই আকস্মিক ভাবে মৃত্যু ঘটে মাকসুদা বেগমের। শুভর পর এক মাসের ব্যবধানে শুভ মায়ের মৃত্যুতে শহরজুড়ে তীব্র আলোচনা সমালোচনা হয়। এছাড়া নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রবিন্দুতে চাঞ্চল্যকর শুভ হত্যার ঘটনা সূত্রপাত ঘটে এবং শুভর হত্যার পর প্রশাসনের ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। কারণ শুভ হত্যা মামলার আসামীরা কেউ প্রকাশ্যে কেউ গোপনে নারায়ণগঞ্জে বিচরণ করলেও আসামীদের নজরদারী করতে পারেনি প্রশাসন। এদিকে শুভ মায়ের মৃত্যুর পর শুভ হত্যা মামলা নিয়ে কোন প্রকার আলোচনা নেই বললেই চলে। মোটকথা শুভ মায়ের মৃত্যুর মধ্য দিয়েই ধামাচাপা পড়েছে শুভ হত্যা মামলা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন