Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইভীর ‎বাসার সামনে সিসি ক্যামেরা, রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

আইভীর ‎বাসার সামনে সিসি ক্যামেরা, রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ

আইভীর ‎বাসার সামনে সিসি ক্যামেরা, রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ

Swapno



নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসার সামনে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসিয়েছে জেলা পুলিশ| নারায়ণগঞ্জে তাঁর বাসায় যাওয়ার আগ মুহূর্তে বাড়ির গেটের সামনের ল্যাম্পপোস্টে এই সিসি ক্যামেরা বসানো হয়্| বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এই সিসি ক্যামেরা শুধু সাবেক মেয়রের বাড়িকে কেন্দ্র করে লাগানো হয়নি| নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে| এরই অংশ হিসেবে সাবেক মেয়রের বাসার সামনেও সিসি ক্যামেরা লাগানো হয়েছে| এলাকায় মোট চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে|


তিনি জানান, সাবেক মেয়রের সঙ্গে মানুষজন দেখা করতে আসতে পারবে| তবে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন কিনা, রাজনৈতিক সভা করছেন কিনা, এটি পুলিশ নজরদারি করবে| তেমন কোনো প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|


জামিনে মুক্তি পেয়ে বুধবার রাত সাড়ে ১২টায় নিজ বাড়িতে পৌঁছেন সেলিনা হায়াৎ আইভী| এরপর আত্মীয়¯^জন আর শুভানুধ্যায়ীরা একে একে দেখা করতে আসছেন তাঁর সঙ্গে| ফোনের পর ফোন আসছে| ফোনে কথা বলতে বলতে আর ¯^জনদের সঙ্গে সাক্ষাতে রাতে আর ঘুমাতে পারেননি| বৃহস্পতিবার ‎বেলা ১২টায় সাংবাদিক আর দেখা করতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় এমনটাই বলছিলেন সদ্য কারামুক্ত ডা. সেলিনা হায়াত আইভী| ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপনের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন আইভী| সে কথা মনে করে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে যান তিনি|


‎বিকেল সাড়ে চারটায় তার বাসায় আসেন সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম, শাওন অংকন, সাদিয়া সাউদ, সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা অলিউর রহমান| তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ভাইয়ের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন আইভী|


‎সকাল থেকেই তার বাসার ভেতরে অবস্থিত পারিবারিক খানকায় ‘গাদিরে খুম’ এর ঐতিহাসিক ঘটনা স্মরণে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন চলছিল| ইসলামের ইতিহাস অনুযায়ী, এ দিন গাদির নামের একটি কুয়ার পাশে নবীজি হযরত মুহাম্মদ (সা.) হযরত আলীকে তার উত্তরসূরি ঘোষণা করেন| এ উপলক্ষে তরিকতপন্থীরা বিশেষ দোয়ার আয়োজন করে| আইভী জেলে বসে দোয়া করেন, গাদিরে খুম দিবসের আগেই যেন তিনি বাসায় যেতে পারেন| তার সে দোয়া কবুল হয়েছে| এই গল্প করতে করতে তিনি বলেন,  ‘যেসব ধর্মীয় আমল অন্য সময় করা হয়নি জেলে বসে তিনি সেসব আমল করেছেন|’


গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ| পরে তাঁকে ˆবষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়|


সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন| এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে| ১৭ মে আপিল বিভাগের  বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চে¤^ার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন|


এর আগে গত ১০ মে ˆবষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ| ১২ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়|


২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী| পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনেও মেয়র পদে জয়ী হন তিনি|


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন