Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাড়ি ফিরলেন আইভী, সরকারকে ধন্যবাদ জানালেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

বাড়ি ফিরলেন আইভী, সরকারকে ধন্যবাদ জানালেন

বাড়ি ফিরলেন আইভী, সরকারকে ধন্যবাদ জানালেন

Swapno



১৩ মাস পর কারামুক্ত হয়ে ৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁর নিজ বাসভবন নারায়ণগঞ্জের চুনকা কুটিরে পৌঁছেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী । এরআগে বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী এড.আওলাদ হোসেন।


তার আইনজীবি এডভোকেট আওলাদ হোসেন আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক তিনবারের মেয়র, নারায়ণগঞ্জ পৌরসভার একবারের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। রাত ১২ টা ৩০ মিনিটে সাবেক মেয়র আইভী তার বাড়ি চুনকা কুটিরে পৌঁছে গাড়ি থেকে নামেন। এসময় আইভীর পাশে ঘিরে ধরেন স্বজনরা। রাত পৌনে ১টার দিকে মেয়র আইভী বাড়ির মূল ভবনে প্রবেশ করেন। এসময় তাঁর আত্মীয়-স্বজনরা তার সাথে সাক্ষাৎ করেন।


পরে সাংবাদিকদের দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, বর্তমান সরকার বলেছেন, তারা মানবিক সরকার গঠন করবেন। মানবিক হবেন। “আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবেন।”


এদিকে আইভী বাড়ি পৌঁছেলে তার কর্মীসমর্থকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে আইভীর মুক্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিক থেকে দেওভোগে আইভীর বাড়ি ‘চুনকা কুটিরের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। আইভী কখন নারায়ণগঞ্জে পৌঁছেবেন সেই অপেক্ষায় রয়েছেন তার লোকজন। এদিকে রাত ১২টার পর থেকে আইভীর বাড়ি ‘চুনকা কুটির’ এর সামনে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


আইভী’র বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। গত ১০ মে দশ মামলায় আইভীর জামিন আপিল বিভাগ বহাল রাখেন হাইকোর্ট। এরপর তার মুক্তির এ সম্ভাবনা তৈরী হয়। অন্য দুইটি মামলায় আইভী হাইকোর্টে জামিন পান। কিন্তু এই দুইটি মামলায় জামিনের বিরুদ্ধে হাইকোর্টে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। পরে ১৭ মে এই দুইটি মামলায়ও তার জামিন বহাল রাখার আদেশ দেয় আপিল বিভাগ।


২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। নারায়ণগঞ্জের প্রতাপশালী সাবেক এমপি শামীম ওসমানসহ অনেক নেতাই নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেলেও আইভী তার বাসায়ই ছিলেন। এরপর ২০২৫ সালের ৮ মে রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসায় গেলে তার হাজার হাজার সমর্থক তার বাসা ঘিরে রাখে। ছয় ঘন্টা পরে ৯ মে ভোর পৌনে ছয়টায় আইভী পুলিশের কাছে ধরা দেয়। গ্রেফতারের সময় তিনি ও তার বিপুল সংখ্যক সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দেন।


গ্রেফতারের পর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৫ সালের ৯ নভেম্বর ওই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ১২ নভেম্বর চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। হাইকোর্ট যেদিন আইভীকে প্রথম পাঁচ মামলায় জামিন দিয়েছিলো ঠিক সেদিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।


গত বছরের ১৮ নভেম্বর আদালত তা মঞ্জুর করে। ওই পাঁচ মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাই কোর্ট আইভীকে ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দেয়। কিন্তু এবারও রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।


দ্বিতীয় দফায় পাঁচ মামলায় জামিন আদেশ হওয়ার পর আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যা গত ২ মার্চ ও ১২ এপ্রিল মঞ্জুর করে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত। এ মামলাগুলিতেও আইভী হাইকোর্টে জামিন পান।


একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন আইভীর আইনজীবীরা। সেই রিটের শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাই কোর্ট আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেয়।

একইসঙ্গে একের পর এক মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১০ মে দশ মামলায় আইভীর জামিন আপিল বিভাগ বহাল রাখেন হাইকোর্ট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন