Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ

Swapno



# দেড় মাসে ২২ খুনের ঘটনা
# ১৫ দিনে ৪ পৃথক স্থানে র‌্যাব ও পুলিশের উপর হামলা
# চুরি-ডাকাতি-চাঁদাবাজিতে ভরপুর না.গঞ্জ শহরতলী


নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। একের পর এক সহিংস ঘটনা, প্রকাশ্যে হামলা, অস্ত্র ছিনতাই, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ আক্রমণের মতো ঘটনাগুলো সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে মারাত্মকভাবে নড়বড়ে করে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই এখন নিজেদের দৈনন্দিন চলাফেরাতেও আতঙ্ক বোধ করছেন। তা ছাড়া দিনে-দুপুরে কুপিয়ে হত্যা-চাঁদাবাজি-হামলা দিন দিন বাড়ছেই।


এদিকে গতকাল ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ীর পেছনে তারই পার্টনার বাবুকে দোষারোপ করেছেন স্ত্রী। বৃহস্পতিবার দুপুর একটায় মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে হাসপাতালে এসে তিনি ওই অভিযোগ করেন। এ ঘটনার সিসি ফুটেজে দুই যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই চিত্র। ধারণা করা হচ্ছে ওই দুইজন হত্যায় জড়িত। ঘটনার পর পুলিশ পাশ্ববর্তী একটি বাড়ির ভিতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটায় হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে ডুকে কুপিয়ে হত্যা করেন ডিস ব্যবসায়ী নাসির নামের একজনকে। এতে স্বগরম চানমারী এলাকা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান করছে। তা ছাড়া মে মাস জুড়ে নানা ঘটনা ঘটে নারায়ণগঞ্জে।


এদিকে গত (০১ মে) বন্দরে ছিনতাইয়ের ঘটনার তদন্তে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ছিনতাই করে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের চার ঘণ্টা পর শুক্রবার সকাল ছয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।


গত (০২ মে) ইসদাইরে অপহরণকৃত শুভর মা মাকসুদা বেগমের রহস্যজনক মৃত্যু। এর ১ মাস পূর্বে ও গুমের পর রূপগঞ্জে লাশ পাওয়া যায় ছেলে শুভর। তাকে ইসদাইর থেকে অপহরণ করা হয়েছিল। ওই ঘটনায় মামলা দায়ের করেন শুভ’র মা মাকসুদা বেগম। মামলায় অন্যতম আসামী করা হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন রানাকে। সেই মাকসুদা বেগম মারা গেছেন। ২ মে তিনি জালকুড়িতে ব্যাটারি চালিত অটো রিকশায় ধাক্কায় মারা যান।


গত (০৪ মে) রাতে চনপাড়া এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবদল নেতা শামীম কে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সে সময় পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র নিয়ে পালিয়ে যান যুবদল নেতা শামীম।


গত (০৫ মে) শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে এবং মাদকবিরোধী অভিযানে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য গুরুতর আহত হন। এ ধরনের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।


গত (০৬ মে) সকাল নয়টায় নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় শহরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ পাওয়া যায়।


গত (০৬ মে) রাত সাড়ে পৌনে ৯টায় নাসিক ৩নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার সংলগ্ন একটি বসতবাড়িতে সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে বর্ষা (২০) এক নামের গার্মেন্ট কর্মীর মরদেহ পাওয়া যায়।

গত (০৬ মে) ফতুল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির আসবাবপত্র লুট করে নেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসী আজাদ বাহিনী। খবর পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ। পরে আসামীদের গ্রেফতার করলে আজাদ বাহিনী পুলিশের উপর হামলা চালিয়ে তাদের নিয়ে যায়।


গত (০৬ মে) সোনারগাঁয়ে দিনে দুপুরে সিরাজুল ইসলাম নামের এক সৌদি প্রবাসী  বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।


গত (০৮ মে) সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় শুক্রবার রাতে চাঁদার দাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের মারধরে অন্তত ৪ জন আহত হন।


গত (১০ মে) ফতুল্লায় অপহরণ, চাঁদাবাজি ও নির্মাণাধীন ভবনে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুসলিমনগর এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন (৪২)।


গত (১২ মে) সদর উপজেলার ফতুল্লায় এসরোটেক্স গ্রুপের ফারিয়া গার্মেন্টে এজিএম ইদ্রিস আলীর (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। কারখানার ভেতরের স্টোর রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখে শ্রমিকেরা।


গত (১৩ মে) সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের মোতওয়াল্লী আব্দুস সাত্তার দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


গত (১৩ মে) সোনারগাঁয়ে ডাকাত সদস্যদের হামলায় নজরুল ইসলাম নিহত হন। উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে রাত ১২ টায় ৪/৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর ৪/৫  মুখোশধারী ঘরে প্রবেশ করে তার স্বামীর হাত পা বেধে মারধর করেন। তাকেও হাত পা বেধে মারধর করে ঘরের চাবি নিয়ে নেয়। এ সময় চিনে ফেলার কারনে তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার সহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতদল।


গতকাল (১৪ মে) দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে ডুকে কুপিয়ে হত্যা করেন ডিস ব্যবসায়ী নাসির নামের একজনকে। এতে স্বগরম চানমারী এলাকা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান করছে।


গতকাল বুধবার (১৪ মে) রাত দুইটার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে  ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাড়ির মালিক ও তার ভাইকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। তাছাড়া এর আগে এপ্রিল মাসে ১৯ খুন যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা।


জানা যায়, গত ১ এপ্রিল নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে ইজি বাইকের ধাক্কায় আবু বকর (৩) নামের এক শিশু নিহত হোন। নিহত চর সৈয়দপুর এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে।


গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় মো. ফরহাদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদাবরদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উল্টে সুলতানা (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে।

গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে।

গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রতনপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে লিটন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লিটন রংপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর সৈকত (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদরাসার ছাত্র ছিল।

একইদিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাজারের পাশে পশ্চিম বেহাকুর এলাকার দীঘি থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় দোকানের সামনে অটো পার্কিংয়ের জেরে ব্যবসায়ীর আঘাতে আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত লতিফ নেত্রকোনার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

একইদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের মিতালি মার্কেটে বিপ্লব শেখ (২৭) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। নিহত যুবক মুন্সিগঞ্জের সদর থানার খোরশেদ শেখের ছেলে।
গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরের রায়েরটেক এলাকায় ফুটবল খেলার সময় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। তারা বাবা-মায়ের সঙ্গে সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকায় পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাফওয়ান বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পঞ্চবটী এলাকার ছকির হোসেনের ছেলে।

গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

একইদিন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)।

গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এলাকার পশ্চিম গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ এলাকায় একটি মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজি বাইক চালক জাহিদ মিয়ার বড় ছেলে।

গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. রাব্বি (৩০)। তিনি মুন্সিগঞ্জের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। এর বাহিরে ও আধিপত্য বিস্তার নিয়ে ফতুল্লা-রূপগঞ্জ-আড়াইহাজার-সোনারগাঁও এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হন। হয় মামলা, কিন্তু সবশেষে কোন সুরাহা হয় না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন