Logo
Logo
×

বিশেষ সংবাদ

পদবঞ্চিত বিএনপি নেতা হাসান-শহিদ-বাপ্পির নেতৃত্বে

নিতাইগঞ্জে অবৈধ ট্রাক স্ট্যান্ড চাঁদাবাজি, নীরব প্রশাসন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম

নিতাইগঞ্জে অবৈধ ট্রাক স্ট্যান্ড চাঁদাবাজি, নীরব প্রশাসন

নিতাইগঞ্জে অবৈধ ট্রাক স্ট্যান্ড চাঁদাবাজি, নীরব প্রশাসন

Swapno



নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে আলোচিত স্ট্যান্ড হচ্ছে নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ড। জুয়া খেলা, মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা রকমের অপকর্ম প্রতিনিয়ত চলে এই স্ট্যান্ডে। আর এই সকল অপকর্মের পেছনে রয়েছে প্রভাবশালী মহলের একটি ছত্রছায়া। যাদের ছত্রছায়াই বছরের পর বছর, এ সকল অপকর্ম চলছে। বিগত সরকার আমলে এই ট্রাক স্ট্যান্ডটি ছিলো ওসমান পরিবারের দখলে।


প্রতি মাসে এই স্ট্যান্ড থেকে লক্ষ টাকা চাঁদার ভাগ পেতেন আজমেরী ওসমান ও শামীম ওসমান। কিন্তু ২৪’এর গণঅভ্যুত্থানের ওসমান পরিবার পালিয়ে গেলে এই স্ট্যান্ডটি দখলে নেন কয়েকজন নয়া চাঁদাবাজ। শহরে তারা বিএনপি নেতা পরিচয় দিলেও, তাদের নেই দলের কোন পদ-পদবী। কিন্তু দলীয় কর্মসূচিতে বড় নেতাদের ছবি লাগিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে যোগদান করেন সেই সকল মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা।


এদিকে সুত্রে জানা যায়, ৫ আগস্টের পরে নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ডটি দখলে নেন বিএনপির পদ-বঞ্চিত নেতা হাসান আহম্মেদ। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে রয়েছেন। শ্রমিকদের কোন কর্মসূচিতে না থাকলেও প্রতি মাসে লক্ষ টাকা চাঁদার ভাগ পাচ্ছে এই পদ-বঞ্চিত বিএনপি নেতা। খোঁজ নিয়ে জানা যায়, হাসান আহম্মেদ অসুস্থ থাকলেও তার চাঁদা ভাগ প্রতি মাসে পাচ্ছে তার স্ত্রী আফসানা হাসান বিভা।


নিজেকে বিএনপির নেত্রী পরিচয়ে বর্তমানে ট্রাক স্ট্যান্ড পরিচালনা করছে বিভা। কিন্তু বিগত সময় বিএনপির কোন মিটিং মিছিলে বিভাকে দেখা না গেলেও, আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে আইভীর সাথে বিভাকে দেখা যেতো। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরে সেই বিভা এখন বিএনপির ত্যাগী নেত্রী।  


এদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুত কয়েকজন জানান, বাবুরাইল, আমবাগান, তাতীপাড়া, ইব্রাহীন ব্রিজ সহ কয়েকটি স্থানে বিভার রয়েছে বিশাল সেন্ডিকেট। সেখানে মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে বেড়ায় এই গ্রুপটি। আর এই গ্রুপের লিডার হচ্ছে একাধীক হত্যা মামলার আসামী ও মাদকের ডিলার সাব্বির আহম্মেদ শহিদ। সেই মাদক ব্যবসায়ী শহিদ এখন ট্রাক স্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।


এছাড়াও শহিদের সাথে রয়েছে আরেক সহযোগি হোসাইনি নগরের মাদকের ডিলার ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সিকদার বাপ্পি। বর্তমানে এই সাব্বির আহম্মেদ শহিদ ও সিকদার বাপ্পির নেতৃত্বে ট্রাক স্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের নামে চলে চাঁদাবাজি। কিন্তু এই দুই চাঁদাবাজের কোন দলীয় পদ না থাকলেও, হাসান ও বিভার দাপটে চলছে এই চাঁদাবাজরা। তাদেরই পেছনে রয়েছে নিতাইগঞ্জে কয়েকজন চাঁদাবাজ। যারা প্রতিদিন ট্রাক থেকে বিভিন্ন নামে চাঁদা আদায় করে।


খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন শহিদ ও বাপ্পির নেতৃত্বে নারায়ণগঞ্জের বাহির থেকে যে সকল ট্রাক ও কভার্ড ভ্যান আসে, সে সকল গাড়ি থেকে টিটু ও শাহ আলমের নেতৃত্বে বড় গাড়ি প্রতি ৮শত টাকা এবং ছোট গাড়ি প্রতি ৫শত টাকা চাঁদা তোলা হয়। প্রতিদিন বাহিরের গাড়ি থেকে প্রায় ৩০হাজার টাকা শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলে। এছাড়াও ট্রান্সপোর্টের রিসিটের নামে প্রায় ৩০-৪০টি গাড়ি থেকে জুয়েল, মুন্না ও মোক্তার গাড়ি প্রতি ১৫শত থেকে ২হাজার টাকা চাঁদা তোলে।


যার প্রতিদিন ট্রান্সপোর্টের নামে ৪০হাজার থেকে ৪৫হাজার টাকা চাঁদা তোলা হয়। রাতে স্ট্যান্ডে গাড়ি রাখলে নাইট গার্ড ও পাকিং এর নামে ১শত থেকে ১৫০টাকা গাড়ি প্রতি চাঁদা তোলে বাপ্পী। সেখানে গাড়ি বেশি থাকলে, ১০-১২হাজার টাকা এবং গাড়ি কম থাকলে, ৪-৫হাজার টাকা চাঁদা উঠে। সব মিলিয়ে প্রতিদিন ৭০-৮০হাজার টাকা চাঁদা তোলা হয়। যা প্রতি মাসে প্রায় বিশ লক্ষ টাকা শ্রমিক ইউনিয়নের নামে তোলা হয়। কিন্তু বর্তমানে শ্রমিকদের ভাতা নামে নতুন করে আবারও চাঁদা তুলার কৌশল করছে চাঁদাবাজ শহিদ ও বাপ্পি। মাসে কয়েকজন শ্রমিকদের ভাতার নামে লক্ষ টাকা চাঁদাবাজি করছে এই চক্রটি। কিন্তু মাসে লক্ষ টাকা চাঁদাবাজি করলেও প্রশাসক নিতাইগঞ্জের অবৈধ ট্রাক স্ট্যান্ডটি নিয়ে নীরব। সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও এই নিতাইগঞ্জে নীরব ভূমিকা পালন করে প্রশাসক।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন