আইন কলেজের ভিপি হলেন সাদ্দাম এবং জিএস তিন্নি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম
আইন কলেজের ভিপি হলেন সাদ্দাম এবং জিএস তিন্নি
নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের ২৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৬ মে) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদ ২৬সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে খন্দকার মো: সাদ্দাম হোসেনকে ভিপি এবং নুরুনাহার তিন্নিকে জিএস ও হুসাইন মোহাম্মদ অন্তরকে এজিএস করে ২৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নবনির্বাচিত ভিপি খন্দকার মো: সাদ্দাম হোসেন বলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাইয়ের প্রতি এবং নারায়ণগঞ্জ আইন কলেজের সম্মানিত অধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন ভূঁইয়ার প্রতি। আমাকে ভিপি পদে গুরু দায়িত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে। আমি যেন সফল ভাবে এই গুরু দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।


