Logo
Logo
×

বিশেষ সংবাদ

পাটপণ্যের বহুমুখীকরণেই রপ্তানি বাড়বে: বস্ত্র ও পাটমন্ত্রী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

পাটপণ্যের বহুমুখীকরণেই রপ্তানি বাড়বে: বস্ত্র ও পাটমন্ত্রী

পাটপণ্যের বহুমুখীকরণেই রপ্তানি বাড়বে: বস্ত্র ও পাটমন্ত্রী

Swapno



পাটপণ্যের বহুমুখীকরণের মাধ্যমেই দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কাঁচা পাট রপ্তানির পরিবর্তে বহুমুখী পাটপণ্য ও ফিনিশড প্রোডাক্ট উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলাু২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাটখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে।


পাশাপাশি সরকারি দপ্তরে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে নির্দেশনা জারি করা হয়েছে, যাতে পলিথিনের ব্যবহার কমানো যায়। কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানির তুলনায় পাটপণ্য তৈরি করে রপ্তানি করলে বেশি মূল্য সংযোজন হয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়। এ লক্ষ্য অর্জনে কিছু চ্যালেঞ্জ থাকলেও দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। পণ্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পনির্ভর এলাকা, যেখানে হাজার হাজার গার্মেন্টসসহ প্রায় তিন হাজার বিভিন্ন শিল্পকারখানা রয়েছে। সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে কিছু উদ্বেগ তৈরি হলেও প্রকৃত হিসাবে এর প্রভাব তুলনামূলক কম।


তিনি উদাহরণ টেনে বলেন, একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে। এতে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে খরচ বাড়ে প্রায় ৪৫ পয়সা, যা পণ্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হতে পারে না।


তিনি আরো বলেন, বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে অনেক ক্ষেত্রে বাস্তবতার চেয়ে গুজব ও জল্পনাকল্পনাই বেশি ভূমিকা রাখে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যাচাই করে উপস্থাপনের আহ্বান জানান তিনি।


রপ্তানি খাতে মন্দাভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হঠাৎ তৈরি হয়নি; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির ও অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন