শহরে রূপায়ন টাওয়ারেও সন্ধান মিলল আলীর ‘আলিশান ফ্ল্যাটের’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
শহরে রূপায়ন টাওয়ারেও সন্ধান মিলল আলীর ‘আলিশান ফ্ল্যাটের’
চাষাঢ়ায় অবস্থিত রূপায়ন এস বেইলী টাওয়ারে শুভ হত্যা মামলার আসামি আলীর বিলাশবহুল ফ্ল্যাটি থাকার তথ্য মিলেছে। এই ফ্ল্যাটে আলীর নানা কুকর্মের অর্থের ভাগাভাগি হতো বলে জানা গেছে।। সাম্প্রতিক সময়ে আলীর আলিশান ফ্ল্যাটে যাওয়া ঘনিষ্ঠ এক ব্যক্তির বর্ণনা থেকে জানা গেছে, রূপায়নে আলীর আমন্ত্রণে তার ফ্লাটে গিয়ে চোখ কপালে উঠার মত অবস্থা ছিল আমার।
কিন্তু মনে প্রশ্ন জেগেছিল আলীর এত টাকার উৎস কোথায়? সম্প্রতি জানতে পারি, তিনি নানা কৌশলে চাষাঢ়ায় অবস্থিত রূপায়ন এস বেইলী টাওয়ারে সম্ভবত লিফটের ৯ম তলার একটি ফ্ল্যাট এবং একই ভবনের মধ্যে আরও একটি ফ্ল্যাট দখল করে নিয়েছেন।
সূত্র বলছে, শুভ হত্যা মামলায় আলী ফেঁসে যাওয়ার কারণে একে একে তার সকল অপকর্মের তথ্য বেরিয়ে আসছে। বিগত সময়ে বিশেষ পেশার নাম ব্যবহার করে, একের পর এক অপকর্ম করেছে আলী। এছাড়া তার সকল অপকর্ম ঢাকতে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রেখে ভুক্তভোগীদের ভীতি প্রদর্শন করতেন।
তবে শুভ হত্যা মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবক দল নেতা শাখায়াত ইসলাম রানার সাথে নানা অপকর্মে জড়িত আলীর বিষয়টি বেরিয়ে আসে। রানার সাথে সাথে আলীও আত্মগোপনে চলে যায়। এখন বিগত সময়ে আলীর দ্বারা প্রতারিত ব্যক্তিরা মুখ খুলতে শুরু করেছেন। প্রত্যেকেরই দাবি, শুধু শুভ হত্যা মামলার কারণে নয়, আলীকে প্রশাসন আইনের আওতায় আনতে পারলে আলী বহু অপকর্মের তথ্যও স্বাকীর করবেন। এদিকে অদৃশ্য কারণে আলীর বিরুদ্ধে প্রশাসন কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না।
এদিকে স্থানীয়দের অভিমত, শুভ হত্যা মামলার প্রধান আসামী রানার ক্যাডারভিত্তিক রাজনৈতিক প্রভাবের কারণে সহসাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে প্রশাসন। তবে আলীকে গ্রেফতারে বাধা কোথায় ? আলীর খুঁটির জোর কোথায়? সেই প্রশ্ন বরাবরই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এদিকে আলী আত্মগোপনে থেকে, অর্থের প্রভাবে খাটিয়ে তার সকল অপকর্ম দোষ ঢাকার চেষ্টা করছে। সূত্র জানিয়েছে, একটি মহল আলীর ব্যাপারে প্রশাসনকে ম্যানেজ করার বিষয়ে তৎপরতা চালাচ্ছেন।


