Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফুটপাত মুক্ত রাখতে রাজপথে আশা-তনুর সরব ভূমিকা

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফুটপাত মুক্ত রাখতে রাজপথে আশা-তনুর সরব ভূমিকা

ফুটপাত মুক্ত রাখতে রাজপথে আশা-তনুর সরব ভূমিকা

Swapno

র্দীঘ দিন হকারদের কাছে নারায়ণগঞ্জ বািস জিম্মি থাকার পরে ফুটপাতের ্হকার উচ্ছেদ হওয়ায় নগরবাসি এখন স্বস্তির নিঃশাস ফেলছে। গত ১৩ এপ্রিল হকার উচ্ছেদ হওয়ার পর থেকে অবাধে ফুটপাতে চলাচল করতে পারছে মানুষ। যদিও বিগত সময়ে হকার উচ্ছেদ করতে গিয়ে শামীম ওসমান বাহিনীর হাতে গুলির শিকার হয়েছে সাবেক মেয়র আইভী। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এবার হকার উচ্ছেদ হওয়ার তারা কোন ভাবেই ফুটপাতে হকার বসতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।


তার সাথে মিলে সড়কে হকররা যেন রাস্তা কিংবা ফুটপাতে চলাচল করতে না পারে তার জন্য তদারকির দায়িত্বে থেকে ভুমিকা পালন করে যাবে উই আর ভলেন্টিয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনুর টিম।


এদিকে হকার উচ্ছেদ হওয়ার এক সপ্তাহের পের না হতেই নারায়ণগঞ্জের বাম নেতাদের নেতৃত্বে পুর্নবাসনের দাবী জানিয়ে আন্দোলনে নামেন হকাররা। অবৈধ দখলদার হকারদের পক্ষে নেমেছেন গণসংহতির নেতা অঞ্জন দাস ও নারায়ণগঞ্জ সিপিবির নেতা ইকবাল হোসেন। এর আগে এই অবৈধ ফুটপাত দখলদারদের পক্ষে মাঠে নেমে আন্দোলনে  নেতৃত্ব প্রদান করেন সিপিবি নেতা হাফিজুল ইসলাম। কিন্তু এবার তিনি আড়ালে রয়েছেন। তবে হকারদের পক্ষে বাম নেতারা নেমে নগরবাসির ঘৃনায় পরিনত হয়েছে। এমনকি নাগরকি সমাজ বলাবলি করছে এবার ডান বাম নেতাদের চরিত্র প্রকাশ পেয়েছে।


অপরদিকে হকারদের উচ্ছেদ করতে গিয়ে ফুটপাত দখলকারীদের থেকে হামলাল শিকার হয়েছে উই আর ভলেন্টিয়ারের সদস্যরা। তাদের উপর সুগন্ধা ফাষ্টফুডের ম্যানেজার ভুট্ট দাপুট দেখান। হকার উচ্ছেদ হওয়ার পর থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদুর রহমান তনু ঘোষনা দিয়ে আসছেন শহরের মুল সড়কে হকাররা যেন বসতে না পারে তার জন্য প্রতি নিয়ত রাস্তায় থেকে তারা কাজ করে যাবেন। এতে করে যত বড় বাধা আসুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। এমনকি ফুটপাত মানুষের চলাচলের জন্য উম্মুক্ত রাখা হবে বলে ঘোষনা দেন।


তাছাড়া ফুটপাতজুড়ে হকারদের দখল, অন্যদিকে সড়কে ইজিবাইক ও অবৈধ যান চলাচলের কারণে নিত্যদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। কিন্তু  ফুটপাতে হকার উচ্ছেদ হওয়ার পর তা ধরে রাখার জন্য কাজ করে যাবেন আবুল কাউসার আশা তনু।


স্থানীয়রা বলছেন, আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা দিয়ে হকাররা বসতো। তাও মাঝেমধ্যে পুলিশ ও সাবেক মেয়র আইভীর জোড়া জুড়িতে অনেকেই উঠে যেত। কিন্তু ৫ আগস্টের পর আর হকারদের উঠতে হয়না। তবে এবার উচ্ছেদ হওয়ার পর তারা পুনরায় বসার জন্য বাম নেতাদের আশ্রয় নিয়েছে। যদিও তারাও এবার আগের মত শক্তিশালি ভাবে আন্দোলন জমাতে পারছে না নগরবাসি হকারদের বিপক্ষে। তারা নাশকতার মাধ্যমে যে কোন বিশৃঙ্খলা তৈরী করতে পারে বলে মনে করেন সচেতন মহল।


মহানগর বিএনপির  যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেন, হকাররা সড়কে বসতে পারবে না মানে বসতে পারবে না। অর্থাৎ না মানে না। হকার নিয়ে যারা পিছন থেকে কলকাঠি নাড়বে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গত দুই দিনে নারায়ণগঞ্জের মানুষ ডান বাম নেতাদের চরিত্র জেনে গেছে। তারা চরিত্রহীনদের মত চাদাঁবাজি করেছে। নারায়ণগঞ্জকে জিম্মি করার চেষ্টা করেছে তারা। আমরা যতদিন বেচে আছি ততোদিন এই শহরকে জিম্মি করে চলতে পারবেন না। ফুটপাত মানুষের হাটার জন্য মুক্ত থাকবে। ফুটপাত মুক্ত রাখতে আমরা প্রতিদিন রাজপথে থাকবো।


উই আর ভলেন্টিয়ার সংগঠনের সভাপতি আহমেদুর রহমান তনু জানান, শুধু মাত্র কথা বললে হবে না আমাদের সাথে সকলকে রাস্তায় নামতে হবে। যারা নারায়ণগঞ্জ শহরের শৃঙ্খলার জন্য কাজ করে তাদের পাশে থাকতে হবে। আবুল কাউসার আশা সহ যারা নারায়ণগঞ্জের ছেলে হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা তাদের পাশে আছি। নতুন বাংলাদেশ বিনির্মানের সাথে আমরা নারায়ণগঞ্জকে নতুন ভাবে সাজাতে চাই। আর এজন্য ফুটপাত মুক্ত রাখতে রাজপথে থেকে ভূমিকা পালন করে যাবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন