Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঢিমেতালে শুভ হত্যা মামলার তদন্ত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ঢিমেতালে শুভ হত্যা মামলার তদন্ত

ঢিমেতালে শুভ হত্যা মামলার তদন্ত

Swapno



নারায়ণগঞ্জের আলোচিত শুভ হত্যা মামলার কার্যক্রম রহস্যজনক কারণে ঢিমেতালে পরিচালিত হয়েছে। গুমের পর হত্যা এই ধরণের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে প্রশাসনের তদন্তকারী বিভাগ পুলিশ দীর্ঘদিন অনুসন্ধানের অযুহাতে দীর্ঘসময় অতিক্রম করে মামলার গতি ফেরাতে পারেনি। এদিকে মামলার প্রধান আসামী শাখাওয়াত ইসলাম রানা মামলা নিয়ে পুলিশের দুর্বল কার্যক্রম দেখে প্রকাশ্যে হাজার হাজার লোকসমাঘমের মধ্যে এবং প্রশাসনের চোখের সামনেই ঘুড়ে বেড়িয়েছেন।


হত্যা মামলার প্রধান আসামীকে চোখের সামনে দেখেও প্রশাসনের নীরবতাই বলে দেয় মামলা পরিচালনায় পুলিশের কতটা গাফলতি এবং দুর্বলতা রয়েছে। সেই সাথে রানার অন্যতম সহযোগী আলী বিভিন্ন ভাবে পুলিশের দেনদরবারের প্রচেষ্টা চালাচ্ছে তার ব্যক্তিগত সোর্স দিয়ে মামলা থেকে রেহাই পেতে যেখানে বিশেষ পেশার কিছু লোক আলীকে সহযোগীতা করছে। এদিকে আলী বিভিন্ন সময় পুলিশের সোর্স ছিল এবং ট্রাফিক পুলিশের সাথে সখ্যতা রয়েছে। এতে করে পুলিশ কর্তৃক আলী গ্রেফতার হওয়ার বদলে পুলিশকে ম্যানেজ করে বিশেষ পেশার ব্যক্তি জাহির করে মামলা থেকে রেহাই পেতে চাচ্ছেন। 


এদিকে সূত্র বলছে, ফতুল্লার চাঞ্চল্যকর শুভ হত্যাকান্ডে সম্পৃক্ত এবং অপহরণ মামলার আসামী শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে তৎপর হয়ে উঠেছেন আলী। যার কারণে প্রশাসন ম্যানেজ করতে রাজনীতিবীদ এবং আইনজীবীদের ব্যবহারের মাধ্যমে আলী নিজেকে সেইফ করতে মরিয়া হয়ে উঠেছেন। এদিকে আলীকে গ্রেফতারে প্রশাসনের তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কারণ আলী হচ্ছেন মামলার প্রধান আসামী রানার ঘনিষ্ঠ সহযোগী এবং আলীকে গ্রেফতারে আওতায় আনা গেলেই রানাকে গ্রেফতারের আওতায় আনা সম্ভব।


এদিকে প্রশাসনের পক্ষ থেকে বরাবর প্রধান আসামী রানা এবং আলীকে নিয়ে প্রশ্ন করা হলে বরাবরই প্রশাসনের মুখ থেকে উত্তর আসে তদন্ত কার্যক্রম চলছে। কিন্তু তদন্ত কার্যক্রমে নামে শুভ হত্যার রহস্য উ˜্ঘাটনে প্রশাসনের গাফলতিও দেখা যাচ্ছে। মামলায় বিভিন্ন আসামীকে অন্যান্য জেলা থেকে গ্রেফতার করা হলেও রহস্যজনক কারণে মামলার প্রধান আসামী রানা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও তাকে রহস্যজনক ভাবে তাকে গ্রেফতার করছে না। এছাড়া তার সহযোগী আলী আত্মগোপনে থাকলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। এদিকে শুভ অপহরণ বা হত্যার পর শুভ অপহরণ মামলা নিয়ে আলী কোন মাথা ব্যাথা না থাকলেও আলীকে বিশেষ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই শুভ হত্যায় সম্পৃক্ত আলী নড়েচড়ে বসেন।


এদিকে মামলার এজাহারে ষ্পষ্ট ভাবে ক্রমিক নং-৬ সাংবাদিক আলী নামটি রয়েছে। এদিকে শুভ অপহরণ মামলার প্রধান আসামী রানার সহযোগী হিসেবে কথিত সাংবাদিক আলী দীর্ঘদিন বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় সহজেই স্থানীয় জনসাধারণ মামলার এজাহারে সাংবাদিক আলী নামটি থেকে সহজেই শনাক্ত করেছেন এই আলীই হচ্ছেন কথিত সাংবাদিক রানার বহু অপকর্মের হোতা হোয়াইট ক্রিমিনাল আলী। এছাড়া এই আলীকেই আসামী করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাও নিশ্চিত করেছেন।


তবে শুভ অপহরণ মামলার গণমাধ্যমে আলীর লাঘাম টেনে ধরায় শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে আলী নয়া নাটকীয়তায় আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে তার সহযোগীদের দিয়ে প্রচার করছেন শুভ অপহরণ মামলার আসামীটি তিনি নন এই আলী হচ্ছেন অন্য আলী। কিন্তু এই অপপ্রচার বা শুভ অপহরণ মামলাটিকে বিভ্রান্ত করতে নানা অপকৌশল করে ব্যর্থ হয়ে এবার আলী প্রশাসন,রাজনীতিবীদ,আইনজীবীদের দারস্থ হন।


কিন্তু এতকিছুর পরও প্রশ্ন উঠছে শুভ হত্যায় আলীকে গ্রেফতারে প্রশাসনের বাঁধা কোথায়? সেই সাথে মামলার প্রধান আসামী শাখাওয়াত ইসলাম রানা প্রকাশ্যে শহরে ঘুড়ে বেড়ানো হকার উচ্ছেদের প্রশাসনের চোখের সামনে ঘুড়ে গেলে প্রশাসনের বর্তমান বক্তব্য হচ্ছে তারা রানাকে এখন খুঁজে পাচ্ছে না। এছাড়া শুভকে অপহরণ করা এলাকা ইসদাইর রেললাইন এলাকায় নিয়মিত রানা তার ফ্যাক্টরী এবং গ্যাড়েজে দিতে রাতে যাতায়াত করেন স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।


তবে হকার উচ্ছেদের সময় প্রকাশ্যে আসায় ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হলে এখন অনেকটা আড়ালে চলাফেরা করছেন শুভ হত্যা মামলার প্রধান আসামী রানা। এদিকে শুভ হত্যা মামলার গ্রেফতার বা মামলার তদন্তের মধ্যে তিনি সম্পৃক্ত নন এমনটা জাহির করে শুভ হত্যা ঘটনা থেকে রেহাই পেতে প্রধান আসামী রানা এবং কথিত সাংবাদিক আলী অর্থের প্রভাবে বিভিন্ন মহলের মাধ্যমে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও দেন দরবার করে যাচ্ছেন।


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসই মিলন ফকির জানান, প্রধান আসামীকে হকার উচ্ছেদের সময় দেখে  গেলেও এখন তার হদিস পাওয়া যাচ্ছে না। অপরদিকে কথিত সাংবাদিক আলী হোসেন ঘটনার পর থেকেই পলাতক তবে তার অবস্থান শনাক্তের প্রক্রিয়া চলমান রেখেছি। তিনি আরও বলেন, আজকেও আটকৃত আসামীদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং শুভর ডিএনএ ম্যাচ করতে দেয়া হয়েছে এর রিপোর্ট দেয়া হলেই শুভর লাশ উত্তোলনের মধ্য দিয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের পথ সুগম হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন