Logo
Logo
×

বিশেষ সংবাদ

অরাজকতা তৈরির চেষ্টা হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

অরাজকতা তৈরির চেষ্টা হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি

অরাজকতা তৈরির চেষ্টা হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি

Swapno



# হকারদের নিয়ে পিছন থেকে খেলে লাভ নে ই: আশা
# যারা চাঁদা নিয়ে হকার বসাতে চায়, তাদের নাম ছবি প্রকাশ হবে: আ:জব্বার
# হকার উস্কানিদাতাদের বিরুদ্ধে ক্ষুব্ধ নগরবাসী


 নারায়ণগঞ্জ শহরবাসীর জন্য হকাররা বিষফোঁড়া হয়ে দাঁড়িয়ে ছিলেন। তাদের কারণে নগরবাসী হেঁটে চলাচল করতে পারতেন না। কিন্তু ১৩ এপ্রিল নাসিক প্রশাসক সাখাওয়াতের নেতৃত্বে সকল মহলকে নিয়ে এই হকারদের উচ্ছেদ করে প্রশংসায় ভাসছেন। তবে ক্ষমতাসীন দলের একটি অংশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যারা হকারদের থেকে চাদাঁবাজি করে বেড়াতেন । কিন্তু হকার উচ্ছেদের পর তারা নানা ভাবে আবার ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছেন। তারই প্রতিফলন হিসেবে গতকাল কয়েকজন বাম নেতার নেতৃত্বে হকাররা পুর্নবাসনের দাবীতে আন্দোলনে নামেন। যা নিয়ে নগরবাসির সর্বমহলে ক্ষোভ তৈরী হয়েছে। তবে হকারদের পুনর্বাসনে ছাড় দিতে নারাজ রাজনৈতিক নেতারা।


এদিকে নগরবাসীর বড় একটি অংশের অভিযোগ, যারা গতকাল হকারদের অধিকারের কথা বলে রাজপথ দখল করছেন, তারা মূলত শহরের উন্নয়ন ও শৃঙ্খলাবিরোধী। সচেতন নাগরিকদের মতে, ২০১৮ সালে তৎকালীন মেয়রের ওপর হামলার সেই নৃশংস স্মৃতি আজও নারায়ণগঞ্জবাসী ভোলেনি। এমনকি তার বিচার এখনো পর্যন্ত পায় নাই। যার জন্য হকাররা আবর সেই বিশৃঙ্খলায় ফিরতে মরিয়া। তখন তাদের সাথে শামীম ওসমানসহ হাফিজুল ইসলামের মতো বাম নেতারা হকারদের ঢাল হিসেবে ব্যবহার করে শহরকে অস্থিতিশীল করেছিলেন।


কিন্তু এখন শামীম ওসমান পালিয়ে গেলেও তার রেখে যাওয়া কিছু বাম নেতা আবারও একই কায়দায় ইকবাল হোসেন ও অঞ্জন দাসদের মাঠে নারায়ণগঞ্জের নগরবাসিকে ভোগান্তি দিতে পায়তারা করছে। আর এজন্য মানুষের প্রশ্ন তৈরী হয়েছে “তারা কি সাধারণ মানুষের ভালো চায়, নাকি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো অশুভ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? যদিও সব সময় অভিযোগ রয়েছে হকারদের থেকে কিছু লোক ফায়দা নিয়েছে। কিন্তু এবার আর সেই ফায়দা নেয়ার সুযোগ বন্ধ হতে যাচ্ছে।


মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ আশা জানান, ‘ফুটপাতের হকারর নগরবাসির দীর্ঘ দিনের অভিশাপ। হকারদের পুর্নবাসনে কোন সুযোগ নেই। কেননা আমরা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে হকারদের উচ্ছেদ করেছি। পিছন থেকে খেলে লাভ নাই। হকারদের নিয়ে যারা পিছন থেকে খেলছেন তারা ফায়দা নিতে পারবে না। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রামে গড়ে উঠে এসেছি। মানুষের সমর্থন আমাদের প্রতি আছে। তবে  হকারদের মাঝে যারা নারায়ণগঞ্জের ভোটার আমরা তাদের নিয়ে চিন্তা ভাবনা করছি। কিন্তু কেউ যদি পূর্বের মত বিশৃঙ্খলা ঘটায় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। ফুটপাত মানুষের চলাচলের জন্য উম্মুক্ত থাকবে।


মহানগর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জব্বার বলেন, হকারদের থেকে যারা চাদাঁ নিয়ে পুনরায় তাদের বসাতে চায় তাহলে নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের নাম ছবি দিয়ে শহরে ব্যানার পোষ্টারের মাধ্যমে প্রকাশ করা হবে। আমরা দীর্ঘ দিন যাবত হকার উচ্ছেদের কথা জানিয়ে আসছি। কেননা অল্প সংখ্যক হকারদের কারনে ১২ থেকে ১৪ লাখ মানুষের ভোগান্তি বঙ্গবন্ধু সড়কে মেনে নেয়া যায় না।  আমরা বিরোধী দলেও থেকেও হকার উচ্ছেদকে স্বাগত জানিয়েছি। বিরোধী দলে থাকলেই সবকিছুর বিরোধীতা করতে হবে বিষয়টা তা নয়। তবে নারায়ণগঞ্জের যারা ভোটার তাদের যেন পুর্নবাসনের ব্যবস্থা করা হয় সে বিষয়ে আহবান জানিয়েছি।


তিনি বলেন, এতোদিন যারা হকারদের থেকে মাসোয়ার খেয়ে আসছে তারা পিছন থেকে না ছলছাতুরি করে বসানোর জন্য পায়তারা করলে তাদের প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।  
মহাগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, ‘আমরা আমাদের নারায়ণগঞ্জকে ক্লিন শহর হিসেবে দেখতে চাই। ফুটপাত ও রাস্তায় মা-বোনেরা যেন আরামে চলাচল করতে পারে প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে সেই চাওয়া। এ বিষয়ে নগরবাসি কোন শিথিলতা, সিমপ্যাথি কিংবা স্বজনপ্রীতি মেনে নিবে না। এমনকি দরীয় প্রীতি শহরবাসি মেনে নিবে না।  তাছাড়া হকারদের কেউ উস্কানি দিলে তাদের যে কোন উপায়ে প্রতিরোধ করা হবে।


এছাড়া হকার পুনর্বাসনের’ সাইনবোর্ড ব্যবহার করে একদল বাম নেতার উস্কানিমূলক কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ নগরবাসী। সোমবার (২০ এপ্রিল) নগরভবনের সামনে হকারদের বিক্ষোভের নেপথ্যে থাকা কুশীলবদের বিচার দাবি করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন