উস্কানি দিয়ে হকারদের মাঠে নামালেন গণসংহতির অঞ্জন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
উস্কানি দিয়ে হকারদের মাঠে নামালেন গণসংহতির অঞ্জন
যার কারণে স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে এবার হাফিজুল অন্তরালে থেকে তার ভূমিকায় অবতীর্ণ করেছেন অঞ্জন দাস এবং ইকবালদের। তারই হকারদের উস্কে আবারও পুনর্বাসনের নামে আন্দোলন করেছেন। এদিকে গণসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাসের নেতৃত্বে হকার মাঠে নামায় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে খোদ অঞ্জনের রাজনৈতিকদলের নেতারাই অঞ্জনকে নিয়ে মন্তব্য করছেন। কারলণ অঞ্জন ১৩এপ্রিল হকার উচ্ছেদ কার্যক্রমে অংশ নিয়ে বলেছিলেন, ফুটপাতে হকারদের কারণে নগরবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে গিয়েছিল। ফুটপাত দখল মুক্ত হওয়া দরকার, সিটি করপোরেশনের সাথে বিভিন্ন রাজনৈতিকদলের মত আমরাও আছি। আর এই উদ্যোগে সাথে নগরবাসীর সাথে আমরা আছি।
এদিকে গতকাল ২০ এপ্রিল হকারদের উস্কে রাজপথে নামিয়ে এখন ভিন্ন কথা বলছেন এই অঞ্জন দাস। তিনি সকালে ২০এপ্রিল হকারদের নিয়ে বিক্ষোভ মিছিল করে সিটি করপোরেশনের গেইটে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুখে আসি নাই, দুঃখী আছি তাই রাজপথে নেমিছি আমাদের প্রতিষ্ঠান তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এসেছি। নগর প্রশাসক সাখাওয়াত এই নগরবাসীর দায়িত্ব নিয়েছেন, সকলের সকল সমস্যা সমাধান করবেন। একই সাথে আমাদের সমস্যার সমাধান করবেন। আমার জনদুর্ভোগ চাই না আমরা আমাদের হক চাই আমাদের বেঁচে থাকার অধিকার চাই। তাই আমরা বলতে চাই আমরা এই নগরের নাগরিক আমাদের সমস্যা সমাধান সাখাওয়াত সাহেব করবেন।
আপনারা আমাদের রোদে পোড়াবেননা আর রাস্তায় নামাবেন আমরা শান্তিপূর্ন সমাধান চাচ্ছি। ২০ এপ্রিল সন্ধ্যায় আবারও অঞ্জন দাস বলেন, কারদের পুনর্বাসন ইস্যুতে আমার অংশগ্রহণ সম্পূর্ণ আমার ব্যক্তিগত। এটা গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির পজিশন নয়। এদিকে অঞ্জনের বহুরুপী রূপ দেখে গণসংহতির আরেক নেতা তরিকুল সুজন বলেছেন, আজ ২০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হকার ঐক্য পরিষদের ব্যানারে যে মিছিল অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যানারের সাথে গণসংহতি আন্দোলনের কোন সম্পর্ক নাই। একই সাথে সেই ব্যানারের নেতৃত্বের মধ্যে অঞ্জন দাসও একজন। ১৩ এপ্রিল তিনি নিজে হকার উচ্ছেদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং হকার উচ্ছেদের পক্ষেই বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।
তার আজকের অবস্থানের সাথে গণসংহতি আন্দোলনের কোন সম্পর্ক নাই। দলীয় সিদ্ধান্ত বিরুদ্ধে গিয়ে আজ তিনি হকারদের পক্ষে অবস্থান নিয়েছেন। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত নয়। তিনি আরো বলেন, ‘আজ সন্ধ্যা ৭ টায় জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবং সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অঞ্জন দাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এই অঞ্জন দাস হকার দ্বারা শহরকে অশান্তের পায়তারা করতেই হকারদের আবার মাঠে নামিয়েছেন পুনর্বাসনের নামে।


