শহরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নামছেন নাসিক প্রশাসক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
শহরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নামছেন নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ শহর প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত। জলবায়ুর পরিবর্তনের কারণে নদীর পাড়ের মানুষের বাড়িঘর ভাঙার ফলে তারা শহর মুখি হয়ে থাকে। এক সময় নারায়ণগঞ্জকে বাণিজ্যিক নগরী বলাহত। কিন্তু ময়লা আবর্জনায়, জলবায়ুর পরিবর্তনে শহর অপরিচ্ছন্ন নগরীতে পরিনত হয়েছে। তাছাড়া শহরে ময়লা ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিত ভাবে গড়ে তোলার মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে ঝকঝকে চকে করার ঘোষনা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান।
বর্জ্যব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জ শহর ধূলাবালিতে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি নারায়ণগঞ্জ শহরকে ঝকঝকে চকচকে পরিণত করবো। তারই ধারাবাহিকতায় শহরের ময়লা ফেলানোর স্থানগুলোতে যেন ময়লা ফেলা হয় সেই ব্যবস্থা নেয়া হবে। একই সাথে কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলতে পারে তার জন্য ব্যবস্থা নেয়া হবে। আর এজন্য শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য মাঠে নেমে কাজ করার উদ্যোগ নিতে যাচ্ছে। আর এতে তার সহযোগী হিসেবে ভুমিকা পালন করে নাসিক পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ।
সচেতন মহলের মতে, নগরবাসিকে সচেতন হতে হবে। আমরা যেন নিজেদের ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলি।


