Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

Swapno

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ তাদের সামষ্টিক সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


সভায় জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানার এসআই মো. রেহানুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানার এএসআই কামরুজ্জামান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সোনারগাঁও থানার এসআই মো. সেলিম হোসেন, ক্লু-লেস মামলা উদঘাটনে জেলা গোয়েন্দা শাখার এসআই শরিফুল হাসান এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।


পরে দুপুর ১২টায় একই স্থানে মার্চ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন