Logo
Logo
×

বিশেষ সংবাদ

রেহাই পেতে আলীর দৌড়ঝাঁপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

রেহাই পেতে আলীর দৌড়ঝাঁপ

রেহাই পেতে আলীর দৌড়ঝাঁপ

Swapno

ফতুল্লার চাঞ্চল্যকর শুভ হত্যাকান্ডে সম্পৃক্ত এবং অপহরণ মামলার আসামী শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে নয়া নাটকীয়তার আশ্রয় নিয়েছেন হোয়াইট ক্রিমিনাল আলী। শুভ অপহরণ বা হত্যার পর শুভ অপহরণ মামলা নিয়ে আলী কোন মাথা ব্যাথা না থাকলেও আলীকে বিশেষ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই শুভ হত্যায় সাংবাদিক আলী নামটি শুভ অপহরণ মামলার প্রধান আসামী রানার সহযোগী হলেন কথিত সাংবাদিক আলী এই আলীকেই আসামী করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাও নিশ্চিত করেছেন।


তবে শুভ অপহরণ মামলার গণমাধ্যমে আলীর লাঘাম টেনে ধরায় শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে আলী নয়া নাটকীয়তায় আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে তার সহযোগীদের দিয়ে প্রচার করছেন শুভ অপহরণ মামলার আসামীটি তিনি নন এই আলী হচ্ছেন অন্য আলী।


সূত্র নিশ্চিত করেছে, প্রধান আসামী রানা এবং আলী শুভ অপহরণের পর মামলার আসামী হয়েও দাবিয়ে বেড়ালেও রূপগঞ্জে শুভর লাশ শনাক্তের পরই আত্মগোপনে চলে যান রানা এবং আলী। অপহরণ মামলায় আসামী হিসেবে সাংবাদিক আলী হোসেন স্পষ্টভাবে মামলার এজাহারে আসামী হিসেবে ক্রমিক নং-৬ থাকলেও বর্তমানে হায়াইট ক্রিমিনাল আলী আত্মগোপন থেকে অপহরণ মামলায় আসামী আলী হোসেন তিনি নন গণমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রচার বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন।


মূলত, আলী হোসেন কথিত সাংবাদিক হলেও অপকর্মের অবৈধ টাকার প্রভাবে গণমাধ্যমে অসাধু সম্পাদকদের ম্যানেজ করে সাংবাদিক কার্ড সংগ্রহ করে অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এদিকে শুভ হত্যা কান্ডে সম্পৃক্ততার অভিযোগ এবং অপহরণ মামলার আসামীরা একে একে গ্রেফতার হলেও হোয়াইট ক্রিমিনাল আলী এখনো অধরা থাকায় ধুম্রজাল সৃষ্টি হচ্ছে। কেননা আলী হচ্ছেন অপরহরণ মামলার প্রধান আসামী রানার ঘনিষ্ঠ সহযোগী আলীকে গ্রেফতারের মাধ্যমে রানার অপকর্মের ভান্ডার এবং শুভ হত্যাকান্ডে রানার সম্পৃক্ততার বিষয়টিও ষ্পষ্ট হয়ে আসবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন