প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে রানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে রানা
নারায়ণগঞ্জ শহরের এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ওরফে ‘রানা মামা’। রানাকে দেয়া মূর্তিমান আতঙ্কের খেতাবটিকে আরো পাকাপোক্ত করে তুলেছেন গুমের পর লাশ হওয়া সেই শুভ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রানা এবার প্রকাশ্যে নারায়ণগঞ্জের হকার উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়ে জানান দিলেন রানা এতটাই প্রভাবশালী মাথায় গুম হত্যা মামলার খড়গ ঝুললেও প্রশাসনকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রকাশ্যে শহরজুড়ে বিচরণ করেন।
এদিকে পুলিশ শুভ হত্যা মামলাটি পরিচালনা করলেও বরাবরই তদন্তের অযুহাত দিচ্ছেন। যার কারণে নারায়ণগঞ্জ শহরের আলোচিত শুভ হত্যাকান্ডের মূল হোতা হয়ে প্রকাশ্যে ঘুড়ছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ওরফে ‘রানা মামা’। গত ২৫ মার্চ শুভর নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্যরা ফতুল্লার চাষাঢ়া রেললাইন এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার গ্যারেজ দখলের উদ্দেশ্যে হামলা চালান। সেই ঘটনার জের ধরে ২৯ মার্চ শুভর ওপর পাল্টা হামলা চালায় রানা ও তাঁর অনুসারীরা। সেদিনই শুভকে মারধর শেষে ২৯ মার্চ সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকা থেকে অপহরণের শিকার হন ২১ বছর বয়সী যুবক শুভ।
সে পূর্ব ইসদাইর রসুলবাগের ঝুট ব্যবসায়ী মো. সোহেলের ছেলে। বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেলে ফতুল্লা মডেল থানায় শুভ অপহরণের মামলাটি নথিভুক্ত করা হয়। শুভর স্ত্রী পিংকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১), কাশেম (৪৫), সাব্বির (২১), শাকিল (২৮), পাপ্পু (৪০), মো. আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩) ও লাল শুভ (২০)।
তাঁদের মধ্যে সাব্বির, রাজ্জাক ও ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনজনকে গ্রেফতারের পরও শুভ অপহরণের ঘটনা উদঘাটন করতে ব্যর্থ হন পুলিশ। উল্টো মামলার প্রধান আসামী রানাকে বাদ দিয়ে মামলা করার পরামর্শ আসে শুভর পরিবারের কাছে বিনিময়ে শুভ ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে অফার আসে। এদিকে ঘটনাচক্রে পর্যালোচনা করলে দেখা যায়, অপহরণের পরদিন ৩০ মার্চ সকালেই মরদেহটি উদ্ধার হয় ফতুল্লা থেকে কয়েক কিলোমিটার দূরে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুভর লাশ শনাক্তের পর রানাকে কিছুটা আত্মগোপনে থাকতে দেখা গেলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানে যোগ দেয়ার মাধ্যমে আবারও প্রকাশ্যে ফিরেন রানা।


