Logo
Logo
×

বিশেষ সংবাদ

ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি

ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি

Swapno


সাধারণ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট প্রচলিত নীতিমালার আওতায় বদলে দেওয়ার জন্য সব ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় আলাদা কাউন্টার খুলতে হবে। কোনো ব্যাংকের শাখা ছেঁড়া-ফাটা নোট গ্রাহকদেরকে বদলে না দিলে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ  বলে উল্লেখ করা হয়েছে। সার্কুলারে বলা হয়, ‘বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য বেড়ে গেছে। ব্যাংকগুলোকে এসব নোট বদলে দেওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও এসব নোটের প্রচলন বাজারে বেড়েছে। এ কারণে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকার ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বদল করে নিতে বিশেষ কাউন্টার খোলার নির্দেশ দিয়েছে।’ 


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন