Logo
Logo
×

বিশেষ সংবাদ

১৩ এপ্রিলের হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

১৩ এপ্রিলের হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

১৩ এপ্রিলের হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

Swapno



নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বিবি রোডে হকার, অবৈধ দখল ও অননুমোদিত পার্কিং উচ্ছেদে ১৩ এপ্রিল অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়।


জানা গেছে, ৫ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাব-১১ এর অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে বিবি রোডে হকার ও অবৈধ দখলের কারণে ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি অননুমোদিত পার্কিংয়ের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে জনদুর্ভোগ বাড়ছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল (সোমবার) সংসদ সদস্য আবুল কালাম ও সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।


এদিকে ১৩ এপ্রিল থেকে বিবি রোডে হকার না বসা এবং অননুমোদিত পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেছে প্রশাসন।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন