বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নামে আইভীর ফাঁকা বুলি
রাকিবুল ইসলাম
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নামে আইভীর ফাঁকা বুলি
# বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও কিছুই হয় নাই : নাসিক কর্তৃপক্ষ
# ফাঁকাবুলি ছেড়ে স্ট্যান্টবাজি করেছে : প্রশাসক সাখাওয়াত
আওয়ামী লীগের দুঃশাসনের নারায়ণগঞ্জে একদিকে উন্নয়নের নামে চাপাবাজি করে পালিয়ে রয়েছে শামীম ওসমান অন্যদিকে সাবেক সিটি মেয়র আইভীও বলে বেড়াতেন তারা নানা উন্নয়ন করেছেন। তবে সিটিতে উন্নয়ন কিছুটা দৃশ্যমান থাকলেও শামীম ওসমানের এমন কিছু দৃশ্যমান নেই বলে জানান নারায়ণগঞ্জের স্থানীয়রা। কিন্তু উন্নয়নের নামে কারাগারে থাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীও চাপাবাজি করেছে তা নগরবাসী মানতে নারাজ হলেও তার চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে।
যা রীতিমত নগরীর মানুষকে হতবাক করেছে। কেননা আওয়ামী লীগ আমলে সারাদেশের মাঝে নারায়ণগঞ্জে প্রথমবারের মত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছিল বিগত সরকার। আর এটা সাবেক মেয়র আইভীয় ব্যাপকভাবে প্রচার করেছিলেন। কিন্তু প্রকল্প পাশ হলেও তা আর হয়ে উঠে নাই। যার জন্য নগরবাসি বলতাছে তারা এমন অনেক উন্নয়ন প্রকল্পের নামে চাপাবাজি করার কারনে এখন অনেকে কারাগারে আবার অনেকে পালিয়ে রয়েছে।
তথ্যমতে যানাযায়, ২০২০ সনের ১৭ সেপ্টের নারায়ণগঞ্জে জালকুড়ি এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রস্তাতের অুনদোদন দেয়া হয়। তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছিল। শুধু তাই নয়, পরবর্তীতে জালকুড়িতে বাস্তবায়িত হতে যাওয়া ৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন হলে এই কেন্দ্র থেকে ইউনিট প্রতি প্রায় ২০ টাকায় বিদ্যুৎ কেনা হলেও মাত্র ৫ থেকে ৬ টাকায় বিক্রি করা যাবে ব্যাপক প্রচারণা চালান তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।
সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উদ্যোগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় প্রতিদিনের বর্জ্য থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেওয়া হয়। চীনের ইউডি এনভায়রনমেন্টাল ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেডের সাথে চুক্তির মাধ্যমে এই প্রকল্পের কাজ দ্রুত করার কথা থাকলেও তার কোন কিছুই হয় নাই। অধচ ঢাকঢোল পিটিয়ে তখন তৎকালিন নাসিক মেয়র আইভী প্রচার করেছে এটি হবে দেশের প্রথম কার্যকর বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র । প্রতিদিন প্রায় ৬০০ টন বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে তারা ফাঁকা বুলি আওড়ালেও কাজের বেলায় ছিলেন ঠনঠনে।
নাসিক তথ্যমতে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নে চীনা কনসোর্টিয়াম ‘ইউডি এনভায়রনমেন্টাল ইকুইপমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেড’ থাকলেও তারা তা বাস্তাবায়ন না করে চলে যায়। যার জন্য তাদের ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়া এখানে ৩০০ কোটি টাকায় ২৮ দশমিক ২৯ একর ভূমি একওয়ার (অধিগ্রহণ) হয়। যেখানে বর্তমানে ময়লা ফেলানোর মাঝে সীমাবদ্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান এব্যাপারে যুগের চিন্তাকে বলেন, পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগ ও তাদের জনপ্রতিনিধিরা বিগত সময়ে উন্নয়নের নামে ফাকাবুলি ছেড়েছে। তাছাড়া নারায়ণগঞ্জের মানুষ মনে করে তারা বিদ্যুৎ উৎপাদনের নামে ঢাকঢোল পিটিয়ে প্রচার চালিয়ে কিছু না করে এক ধরনের স্ট্যান্ডবাজি করেছে। মানুষের কাছে ভোট পেতে তারা এই ধরনের ফাকাবুলি ছেড়েছে। বাস্তবে তেমন কোন কাজই দেখাতে পারেন নাই। তবে আমরা আরও নতুন করে ৩০ একর জমি একওয়ার করে সেখানে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তাবের চিঠি পাঠিয়েছি।


