সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
সেন্ট্রাল ও মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতার অভাব এবং মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মের অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিস এবং বিবি রোডের মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টার-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান। এ সময় সদর মডেল থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সেন্ট্রাল মেডিক্যাল সার্ভিস-কে সাধারণ পরিচ্ছন্নতা বজায় না রাখায় এবং নির্ধারিত স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টার-কে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


