Logo
Logo
×

বিশেষ সংবাদ

তিন থানা ওসি বদলি, নেপথ্য কারণ অজানা!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

তিন থানা ওসি বদলি, নেপথ্য কারণ অজানা!

তিন থানা ওসি বদলি, নেপথ্য কারণ অজানা!

Swapno

নারায়ণগঞ্জে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। যা নিয়ে নারায়ণগঞ্জ জুড়ে উঠছে নানা আলোচনা সমালোচনা। হঠাৎ কোন কারণে বদলি করা হলো এই ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কি তার পিছনের নেপথ্য কারণ যা নিয়ে উঠছে নানা প্রশ্ন। গতকাল রবিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার ওসি আবদুল বারিক ও আব্দুল হালিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার কর্মকর্তা সবজেল হোসেনকেও ক্লোজ করা হয় এবং তার স্থলে সালাউদ্দিন নামে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানিয়েছেন, রোববার জারি করা এক আদেশের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে ক্লোজ করে লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে এই তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। যাকে ঘিরে জনমনে উঠছে প্রশ্ন হঠাৎ তিন থানার ওসি বদলের নেপথ্য কি ? এমন প্রশ্নে তোলপাড় শুরু হয়েছে নারায়ণগঞ্জে।


তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ও উঠছে নানা সমালোচনা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে কোন ধরনের লেনদেন ছাড়াই সারা দেশের সকল থানার ওসি বদলি করা হয়েছিল যাদের মধ্যে ছিলেন এই তিনজন। এদেরকেই হঠাৎ বদলি কারণ অজানা।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন