Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লায় ২ ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় ২ ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ফতুল্লায় ২ ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Swapno

নারায়ণগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলার ফতুল্লা উপজেলার বক্তাবলি ইউনিয়নে জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ইটভাটায় কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন