Logo
Logo
×

বিশেষ সংবাদ

সবজির দাম বেড়েছে, অস্থিরতা মুরগির বাজারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

সবজির দাম বেড়েছে, অস্থিরতা মুরগির বাজারে

সবজির দাম বেড়েছে, অস্থিরতা মুরগির বাজারে

Swapno

নারায়ণগঞ্জে সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারে সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। একই সঙ্গে মুরগির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আলু ও পেঁয়াজের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। গতাকল শুক্রবার (৩ এপ্রিল) শহরের দিগুবাবুর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, সাজনা ৮০ থেকে ১০০ টাকা এবং ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


এ ছাড়া কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৬০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা কেজি ১৮০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১০০ থেকে ১২০ টাকা, পুদিনা পাতা ২০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা এবং চাল কুমড়া প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির বাজারে সোনালি কক মুরগি ৩৯০ থেকে ৪০০ টাকা, সোনালি হাইব্রিড ৩৬০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি ১৮৫ টাকা এবং দেশি মুরগি ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির মধ্যে সিম ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৫০ টাকা, বড় ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শাকের বাজারে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ২০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, ডাটা শাক ২ আঁটি ২০ টাকা এবং পালং শাক ২ আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।


অন্যদিকে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের শিং মাছ ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা,


কই মাছ ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১১০ থেকে ১২০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিম হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ কিছুটা কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। অন্যদিকে মুরগির বাজারে উৎপাদন খরচ বেশি থাকায় দাম কমছে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন