Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অ্যাকশন শুরু

ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফুটপাতে অবৈধ বিদ্যুৎ  সংযোগ বিচ্ছিন্ন

ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদের অ্যাকশন শুরু। প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করার লক্ষে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট থেকে পুরাতন কোর্ট পর্যন্ত দুই পাশের ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টায় শহরের হকার্স মার্কেট থেকে পুরাতন কোর্ট পর্যন্ত দুই পাড়ের ফুটপাতে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে মালামাল জব্দ করা হয়। ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে প্রায় তিন শতাধিক ফুটপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


এদিকে শহরে বিগত আওয়ামী লীগ সরকার আমল থেকেই বিবি রোডে দাপিয়ে বেড়িয়েছে হকার নামক দখলদারেরা। যা নিয়ন্ত্রণে কোন প্রকার পদক্ষেপ না থাকলে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে স্থানীয় রাজনীতিবিদ এড. সাখাওয়াত হোসেন খান প্রশাসকের দায়িত্ব পাওয়ার পরপরই নগরবাসীর সবচাইতে অস্বস্তি¡র জায়গা ফুটপাতের হকার নিয়েই। যার ইস্যুকে ঘিরে রমজান মাস থেকেই উত্তপ্ত শহরতলী। ইতিমধ্যে হকারদের নিয়ন্ত্রণে আনার লক্ষে প্রশাসক সাখাওয়াত হোসেন না রমজান মাসে নানা দিক নির্দেশনা দিলে ও তা মানেনি হকাররা।


যাকে ঘিরে সাখাওয়াত হোসেন খান নিজেই সাফ জানিয়ে দিয়েছেন হকাররা যেহেতু আমার কথা রাখেনি সিটি প্রশাসক হিসেবে আমি ও তাদের কোন কথা এবার রাখবো না। যে কোন মূল্যে ফুটপাত হকার মুক্ত করার টার্গেট সিটি প্রশাসকের। যাকে ঘিরে গতকাল বিদ্যুৎ বিচ্ছিন্ন তার প্রথম ধাপ। এতেই হকাররা বুঝতে না পারলে আরো কঠোর দিকে যাওয়ার হুঙ্কার ও দিয়েছেন সিটি প্রশাসক।


এদিকে গতকাল ৩০০ অবৈধ বিদ্যুৎ  লাইন বিচ্ছিন্ন করার সময় কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বিদ্যুৎ প্রধান সংযোগ থেকে অবৈধভাবে নেওয়া সংযোগের মাত্রা দেখে তারা বিস্মিত হয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় চাষাঢ়া থেকে পুরাতন কোর্ট পর্যন্ত পুরো এলাকার দুই পাশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


এ ধরনের ধারাবাহিকতা বজায় থাকলে ফুটপাতে রাতে হকার বসবে না। এদিকে প্রশাসক সাখাওয়াত হোসেন খান ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের প্রধানদের সঙ্গে বৈঠক করে অবৈধ সংযোগ এবং ফুটপাতে হকার বসা বিষয়ে আলোচনা করেছেন। যাকে ঘিরে ডিপিডিসি জানিয়ে দিয়েছেন এই অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্নে অভিযান অবহৃত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন