Logo
Logo
×

বিশেষ সংবাদ

খাল খনন-হকারমুক্ত অগ্রাধিকারে কাজ করছে প্রশাসক সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

খাল খনন-হকারমুক্ত অগ্রাধিকারে কাজ করছে প্রশাসক সাখাওয়াত

খাল খনন-হকারমুক্ত অগ্রাধিকারে কাজ করছে প্রশাসক সাখাওয়াত

Swapno

বিএনপি সরকার নির্বাচনের আগে তাদের ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল সারাদেশে খাল খনন করা। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের পর তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন খান। এছাড়া শহরের মানুষের কাছে অভিশাপে পরিনত হওয়া হকার সমস্যা সমধানে কাজ করছেন তিনি।


ঈদের আগেই সকল হকারদের নিয়ে বসে আলোচনা করে জানান দেন ঈদের পরে তারা রাস্তা কিংবা  ফুটপতে বসতে পারবে না। সেই অনুযায়ী তদারকি করা শুরু করেন ঈদের পরে। মীর জুমলা সড়ক অভিযান চালিয়ে রাস্তা খালি করার নির্দেশনা দেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন।  

এদিকে দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা দুই শ্রেনি দখলদারের হাতে জিম্মি। যার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। দখলের একদিকে রয়েছে ফুটপাত, অন্যদিকে মূল সড়ক। ফুটপাতজুড়ে হকারদের দখল, অন্যদিকে সড়কে ইজিবাইক ও অবৈধ যান চলাচলের কারণে নিত্যদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা।


শহরের ফুটপাতে অবৈধ ভাবে হকাররা বসে। তবে এখন হকাররা ফুটপাতের সাথে মুল সড়কের অর্ধেক দখল করে নিয়েছে। ঈদের পরে যেন চকি বিছিয়ে হকাররা বসতে পারবে না সাফ জানিয়ে দেন প্রশাসক সাখাওয়াত। তবে ঈদ পরবর্তিতে তার এই কাজ বাস্তবানে তিনি নিজে মাঠে নেমে তদারকি করছেন।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহরে অভিযান চালিয়ে সড়কে হকারদের উচ্ছেদ করলেও ফুটপাতে কোন উচ্ছেদ করে নাই। অথচ ফুটপাতে হকররা বসতে পারবে না। তাছাড়া বিকেলে ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে রাস্তা দখল করা  হকারদের উচ্ছেদ করে আবার যাওয়ার পরে সন্ধ্যার পরে রাস্তা দখল করে হকাররা। যা নিয়ে নগরবাসি বিব্রত হয়ে রয়েছে। এমনকি ব্যবসায়ী মহলও তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। কেননা ব্যবসায়ীরা যানজট মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক দিলেও হকাররা রাস্তা দখল করে যানজট তৈরী করে তাই এবার কড়া হুশিয়ারি দিয়েছে সিটি প্রশাসক।

অপরদিকে খাল খননে পিছিয়ে নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে খাল খননকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে কালিয়ানি খাল দখল উদ্ধার করে তা খননের ঘোষনা দিয়েছেন। এছাড়া গঞ্জে আলী খাল খননের কাজ চলমান রয়েছে। যা কয়েক পর নিজে গিয়ে তদারকি করেন। তাছাড়া সিটি করপোরেশনের সেবা পেতে নগরবাসির যেন কোন বেগ পেতে না হয় তার জন্য সহায়ক কমিটি করেছেন।


তাছাড়া এলাকাভিত্তিক এবং নাগরিক সমস্যা জানার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে যাচ্ছে ঈদের পর থেকে। সাধারণ জনগণ প্রশাসক মহদয়কে গ্রহণ করে সমস্যার কথা জানান। নগরবাসির সকলের সমস্যার সমাধানের সকল চেষ্টা করবেন কথা দেন।


অবৈধ বাজার যানজটের অন্যতম সমস্যা, এবং এলাকা নোংরা করার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে,। তাই রাস্তার উপর যাতে আর অবৈধ বাজার না বসে এই নির্দেশ প্রদান করেন প্রশাসক। খাল খনন এবং শহরের হকার সমস্যা সমাধানে অগ্রাধিকার দিয়ে ঈদের পর থেকে কাজ করে যাচ্ছেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন